রোদে পোড়া দাগ দূর করবে চিনির স্ক্রাব

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৬

রোদে পোড়া দাগ দূর করবে চিনির স্ক্রাব

Manual5 Ad Code

রোদে পোড়া দাগ অথবা কালচে ছোপ ছোপ দাগ দূর করে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে পারে চিনির তৈরি স্ক্রাব। চিনির সঙ্গে লেবু ও অলিভ অয়েল মিশিয়ে সহজেই তৈরি করতে পারেন এ স্ক্রাবটি। চিনি ত্বকের মরা চামড়া দূর করবে ও লেবু বাড়াবে উজ্জলতা। অলিভ অয়েল ত্বকে নিয়ে আসবে কোমলতা। জেনে নিন কিভাবে তৈরি করবেন চিনির স্ক্রাব-

যা যা লাগবে- 
১ টেবিল চামচ চিনি
২ ফোঁটা অলিভ অয়েল
২ ফোঁটা লেবুর রস

Manual5 Ad Code

যেভাবে তৈরি করবেন ফেসপ্যাক- 
একটি ছোট পাত্রে চিনি ও অলিভ অয়েল মেশান। লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে নিন। ফেসপ্যাকটি ত্বকে লাগান ঘষে ঘষে। ১৫ মিনিট ত্বকে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন ত্বক। দূর হবে রোদে পোড়া দাগ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code