যে বয়সে যৌনজীবন হয়ে ওঠে সবচেয়ে রোমাঞ্চকর

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

যে বয়সে যৌনজীবন হয়ে ওঠে সবচেয়ে রোমাঞ্চকর

Manual3 Ad Code

Feature1455973414

Manual2 Ad Code

লাইফ স্টাইল : সবাই জানেন যে, বয়স বৃদ্ধির সঙ্গে মানুষের যৌন আকাঙ্ক্ষা কমে আসে। কিন্তু কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলপ-এর বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে ভিন্ন ফলাফল। তাতে বলা হয়, বয়স ৪০-এর কোঠায় পৌঁছলেই যৌনজীবনটা হয়ে ওঠে আরো রোমাঞ্চকর।

Manual4 Ad Code

এ গবেষণায় কানাডার ২৪০০ জন মানুষের ওপর জরিপ চালানো হয়। এদের সবার বয়স ৪০-৫৯ বছরের মধ্যে। তাদের যৌনস্বাস্থ্য, সুখের মাত্রা এবং তৃপ্তি সম্পর্কে তথ্য নেওয়া হয়। তাদের যৌন আচরণ ও উদ্দীপনাও বিবেচনায় আনা হয়।

প্রধান গবেষক এবং সেক্সুয়ালিটি অ্যান্ড রিলেশনশিপ রিসার্চার রবিন মিলহাউসেন জানান, মানুষের মনে সাধারণ এক ধারণা কাজ করে যে, বয়স বৃদ্ধির সঙ্গে যৌনতা গুরুত্ব হারায়। এটি কম উপভোগ্য হয়ে ওঠে। তা ছাড়া ঘন ঘন করতেও আর ভালো লাগে না। কিন্তু গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সের শুরুতেই যৌনতা সবচেয়ে বেশি গভীরতা পায়। এতে তৃপ্তির মাত্রা চূড়ায় পৌঁছে। জরিপে এ তথ্যই পাওয়া গেছে। কানাডায় মধ্যবয়সীরাই তৃপ্তিকর যৌনতা উপভোগ করেন।

জরিপকৃতদের ৬৩ শতাংশই মনে করেন, বয়স্করা মনে করেন তারা যৌনতায় আরো নতুন নতুন বিষয় চেষ্টা করতে পারেন। মিলহাউসেন জানান, সম্পর্ক এবং যৌনতার মধ্যকার তৃপ্তি একে অপরের সঙ্গে জড়িত। এ দুয়ের সমন্বয়েই তৃ্প্তিকর অনুভূতি সর্বোচ্চ পর্যায়ে যায়।

Manual3 Ad Code

এ ছাড়া বিবাহিত মানুষের জীবনে যৌন তৃপ্তি একাকীদের চেয়েও অনেক বেশি থাকে বলে জানানো হয় গবেষণায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code