সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬
লাইফস্টাইল ডেস্ক : প্রাচীনকাল থেকেই বিয়েতে লাল শাড়ির ব্যবহার চলছে৷ আধুনিক বিজ্ঞান মতে, রঙ মানুষের মনকে প্রভাবিত করতে পারে৷ যেমন কোনো হাল্কা বা সাদা রঙ মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে৷ ঠিক তেমনই কৃষ্ণচূড়ার লাল রঙ প্রেমিক প্রেমিকার মনকে রাঙিয়ে তুলতে সক্ষম৷
আবার কালো রঙ নির্বাক শোক ও প্রতিবাদের ভাষা হিসেবেই ধরা হয়৷ সেক্ষেত্রে বিয়ের দিনে লাল বেনারসী পরিহিতা নববধূকে দেখে যেমন মোহময়ী লাগে তেমনই বরের চোখও ঘনিয়ে আসে ভালবাসার নেশায়৷ তখনই বুকের মধ্য জ্বলে ওঠে প্রেমের আগুণ এবং উথলে ওঠে আবেগ৷
অর্থাৎ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনা, ভালবাসার মূর্ত প্রতীক হয়ে ওঠে ৷ ওই রঙ যেন যৌবনের দূত৷
Design and developed by ওয়েব হোম বিডি