সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬
লাইফস্টাইল ডেস্ক : অন্যের কাছে নিজেকে আকর্ষনীয় আর গ্রহনযোগ্য করে তুলতে চান প্রত্যকেই। দৈনন্দিন কাজগুলো একটু গুছিয়ে করার মাধ্যমেই তা অনেকাংশে সম্ভব।
শুদ্ধ বাচনভঙ্গী : মনের ভাব প্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে কথা বলা। অপরের সঙ্গে যোগাযোগের জন্য এর চেয়ে ভালো উপায় নেই। কিন্তু কথা বললেই শুধু হবে না, কথার উচ্চারণ যেন শুদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ অশুদ্ধ বাচনভঙ্গীর কারণে অন্যের কাছে আপনি আপনার গ্রহনযোগ্যতা হারাতে পারেন।
স্ট্রেটকাট কথা বলা : কথা বলার সময় অবশ্যই স্ট্রেটকাট অর্থাৎ সরাসরি বলে ফেলুন। যেকোনো বিষয়ে হ্যাঁ হলে হ্যাঁ এবং না হলে না বলে ফেলুন। যারা মিনমিনে স্বভাবের বা ঘুরিয়ে কথা বলতে ভালোবাসেন সাধারণতই তাকে কেউ পছন্দ করে না। তাই যখন যা বলতে চান, আগে থেকে গুছিয়ে নিয়ে সরাসরি বলে ফেলুন।
দায়িত্বশীলতা : আপনার দায়িত্বশীলতাই পারে অন্যের কাছে আপনাকে গ্রহনযোগ্য করে তুলতে। নিজের কাজের প্রতি দায়িত্বশীল হোন। কথা দিলে কথা রাখুন। যে কথা রাখা সম্ভব নয় তা প্রথমেই না করে দিন।
হাসিখুশি থাকা : সব সময় চেষ্টা করুন হাসিখুশি থাকার। কারন হাসি এবং কান্না অনেকটা ছোঁয়াচে অসুখের মত, খুব সহজেই আপনার আশপাশের সবার মাঝে সংক্রমিত হয়ে যাবে! তাই আপনি হাসিখুশি থাকলে আপনার আশপাশের মানুষগুলোও ভালো থাকবে। আর গোমড়ামুখোকে কে-ই বা পছন্দ করে!
পরিচ্ছন্নতা : মনকে তো সুন্দর রাখবেনই, চেষ্টা করুন বাহ্যিকভাবে অর্থাৎ পোশাক-পরিচ্ছদে পরিচ্ছন্ন থাকার। আপনি কতটা দামী পোশাক পরলেন সেটা কোন বিষয় নয় বরং পরিচ্ছন্ন ও রুচিসম্মত পোশাকই পারে অন্যের কাছে আপনাকে আকর্ষনীয় করে তুলতে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি