কেন বিয়ে করবেন বেস্ট ফ্রেন্ডকে?

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬

কেন বিয়ে করবেন বেস্ট ফ্রেন্ডকে?

Manual5 Ad Code

download (6)লাইফস্টাইল ডেস্ক : প্রিয় বন্ধু পরিবারের সদস্যদের মতো আপনাকে বোঝেন। সব সময়ই আপনার পাশে থেকেছেন। তাই তার সঙ্গে আপনি শিশুসুলভ আচরণও করতে পারেন।

Manual8 Ad Code

আপনি কি প্রিয় বন্ধুর প্রেমে পড়েছেন? প্রেমটা দারুণ জমেও উঠেছে? ভাবছেন বিয়েটা এ বার সেরেই ফেলবেন? চিন্তা না করে এখনই সেরে নিন বিয়ে। এর চেয়ে ভাল সিদ্ধান্ত হতে পারে না। জেনে নিন বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করার ১০ অ্যাডভান্টেজ।

উপহার : আপনারা দু’জন দু’জনকে এতটাই ভাল চেনেন, এক সঙ্গে অনেক কিছু কিনেছেন। একে অপরের পছন্দও জানেন। তাই উপহার কেনার সময় চিন্তা করতে হবে না। অন্যদিকে, প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্ক খুবই ইনফর্মাল হয়। তাই বিশেষ দিন ভুলে গিয়ে উপহার না দিলেও বন্ধু রাগ করবেন না।

বিশ্বাস : যে কোনও সম্পর্কের ভিত বিশ্বাস। যেটা গড়ে তোলা সবচেয়ে কঠিন। আর বেস্ট ফ্রেন্ডের থেকে বেশি বিশ্বাস আর কাকেই বা করেন আপনি?

Manual7 Ad Code

গোপনীয়তা : যে কথা জীবনে কারও সঙ্গে শেয়ার করতে পারেননি, তা তো বেস্ট ফ্রেন্ডকেই বলেছিলেন। আপনার জীবনের গোপনতর কথাটাও একমাত্র উনিই জানেন। তাই কোনও কিছুই লুকনোর প্রয়োজন নেই।

Manual7 Ad Code

পছন্দ-অপছন্দ : বিয়ের পর একে অপরের পছন্দ, অপছন্দ বুঝে নিতে বেশ অনেকটাই সময় লাগে। প্রিয় বন্ধুর সঙ্গে জীবন কাটাতে গেলে এই চিন্তা করতেই হবে না। দু’জন দু’জনের পছন্দ-অপছন্দ খুব ভাল করেই জানেন আপনারা।

দুনিয়া ভুলে থাকা : প্রিয় বন্ধুর সঙ্গে জীবনে আপনি অনেক পাগলামি করেছেন। দুনিয়া ভুলে গিয়ে শিশুদের মতো আচরণ করেছেন। বিয়ের পরও তা বজায় রাখতে পারবেন।

ঠিক-ভুল : আপনি যে পারফেক্ট নন, আপনার ভুল-ত্রুটিগুলো প্রিয় বন্ধুর থেকে ভাল কেউ জানেন না। উনি কখনই আপনার আচরণ ঠিক-ভুলের মাপকাঠিতে বিচার করবেন না। বরং আপনার ভুল-ত্রুটির সঙ্গে মানিয়ে চলতে, পুষিয়ে দিতে জানেন উনি।

বোঝাপড়া : প্রিয় বন্ধু পরিবারের সদস্যদের মতো আপনাকে বোঝেন। সব সময়ই আপনার পাশে থেকেছেন। তাই তার সঙ্গে আপনি শিশুসুলভ আচরণও করতে পারেন। অতীত নিয়ে চিন্তা নেই: বেস্ট ফ্রেন্ড মানে তাকে আপনি অনেক দিন ধরে চেনেন। অতীতের অনেকটা সময় এক সঙ্গে কাটিয়েছেন দু’জনে। আপনাদের জীবনের আগের ব্রেক আপ বা উদযাপন পুরোটাই একে অপরের ব্যাপারে জানেন।

Manual7 Ad Code

যা খুশি বলতে পারেন : বেস্ট ফ্রেন্ড মানে তিনি আপনাকে সবচেয়ে ভাল চেনেন, জানেন, বোঝেন। যার সামনে আপনি যা খুশি বলতে পারেন। কোনও কিছু বলার আগেই দ্বিতীয় বার ভাবতে হবে না।

কমন ফ্রেন্ডস : বিয়ের পর একে অপরের বন্ধুদের সঙ্গে আলাপ করাটা একটা বিশাল কাজ। অনেক সময়ই বোর হয়ে যান। অনেক বন্ধুকে ভাল না লাগলেও কিছু বলা যায় না। প্রিয় বন্ধুকে বিয়ে করলে এটা এড়ানো যায়। যেহেতু বেশির ভাগই আপনাদের কমন ফ্রেন্ড।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code