যেসব পুরুষ হতে পারে আদর্শ স্বামী

প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬

যেসব পুরুষ হতে পারে আদর্শ স্বামী

Manual7 Ad Code

download (3)

Manual4 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : বিয়ের ব্যাপার নিয়ে একটু বেশিই চিন্তিত থাকেন নারীরা। কেননা, সব নারীকেই শ্বশুরবাড়ি যেতে হয়। সেখানকার পরিবার সম্পর্কে নানান ভাবনা থাকে মেয়েদের। নতুন অভিভাবক থেকে শুরু থেকে মেয়েটির স্বামী কেমন হবে, এ নিয়ে এক ধরণের ভীতি কাজ করে। এক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী দেখে নেওয়া যেতে পারে। পুরুষের মধ্যে বিশেষ কিছু গুণ থাকলে বলে দেওয়া যেতে পারে ভবিষ্যতে তিনি কেমন ধরণের স্বামী হবেন এবং তার স্ত্রীকে তিনি কীভাবে রাখতে পারবেন।

Manual4 Ad Code

নিতে নয় দিতে বেশি পছন্দ করেন : এই ধরণের পুরুষের কাছে সবসময় পরিবারের প্রয়োজন আগে তার নজরে পড়ে। তিনি প্রথমে ভাবেন তার কথা যিনি তাকে সুখে রাখার চেষ্টায় মগ্ন রয়েছেন। এইধরনের মানুষ অনেক বেশি খোলা মনের হয়ে থাকেন। তার কখনোই স্বার্থপর হতে পারেন না। তিনি পরিবারের প্রয়োজনকে সামনে রেখে নিজের দায়িত্ব পুরোপুরি পালন করে যেতেই পছন্দ করেন।
দ্রুত সমস্যা সমাধানের ক্ষমতা সম্পন্ন পুরুষ : এই ধরণের মানুষের কাছে জীবনের যতো সমস্যাই আসুক না কেন তিনি তা পার করে যাওয়ার ক্ষমতা রাখেন। এমনকি তিনি বেশ দ্রুত সমস্যা সমাধানেও পটু থাকেন। তার সামনে কোনও সমস্যাই সমস্যা নয় শুধু সমাধান করার একটি রোডম্যাপ। তিনি অনেক শান্ত-শিষ্ট এবং ঠাণ্ডা মাথায় চিন্তা করার মানুষ।
অনেক আশাবাদী পুরুষ : এই ধরণের পুরুষেরা কখনোই হতাশ হন না, কোনো বিফলতাতেই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে পড়ে থাকেন না। এমনকি যখন কেউই আর আশা রাখতে পারেন না তখনও তিনি আশার হাল ধরে রেখে জীবনে এগিয়ে চলেন। এবং তার এই হাল ধরে থাকাই তার জীবনের সবচাইতে ভালো গুণ যা তাকে প্রতিটি বিষয়ে সফলতা দিয়ে থাকে।
হাসিখুশি পুরুষ : মন খারাপ কি জিনিস বা বোরিং লাগা কোন ব্যাপার তা এই ধরণের মানুষেরা জানেন না। তাদের কাছে জীবনটা অনেক বেশি উপভোগের ব্যাপার। প্রথম দেখায় তাদেরকে জীবন সম্পর্কে খুব বেশি চিন্তিত না মনে হলেও সত্যিকার অর্থে এরা জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন। কারণ তারা জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে হাসিখুশি থাকতে চান
দৃঢ় মানসিকতার পুরুষ : যতো ঝড় ঝাঁপটাই আসুক না কেন এই ধরণের পুরুষেরা একেবারেই ভেঙে পড়েন না। নিজের দৃঢ় মানসিকতা নিয়ে তিনি অনেক বেশি প্রেরণা যুগিয়ে চলেন সকলের মাঝে। অনেক বেশি খোলা মনের হয়ে থাকেন এবং সাপোর্ট দিতে পারেন তারা।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code