ঘরের পিঁপড়া তাড়ানোর কার্যকরী কৌশল

প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

ঘরের পিঁপড়া তাড়ানোর কার্যকরী কৌশল

Manual6 Ad Code

images

Manual1 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : পিঁপড়া দূর করার জন্য বাজারে নানারকম রাসায়নিক দ্রব্যাদি পাওয়া যায়। তবে এগুলোর বেশিরভাগেই মানুষের জন্য ক্ষতিকর। তাই পিঁপড়া দূর করতে প্রাকৃতিক সমাধান বেছে নেয়াই ভালো উপায়। তাহলে আর দেরি না করে জেনে নেয়া যাক, ঘরোয়া উপায়ে কীভাবে পিঁপড়া তাড়ানো যায়।

Manual8 Ad Code

ইউকেলিপটাস তেল : ইউকেলিপটাস গাছ বা চা-গাছের গন্ধ পিঁপড়া দূর করতে পারে। পাঁচ মিলিলিটার ইউক্যালিপটাসের তেল এবং পাঁচ মিলিলিটার চা-গাছের তেল একত্রে মেশান। এর গন্ধ পিঁপড়াকে আর কাছে আসতে দেবে না।
ভিনেগারের ব্যবহার : সমপরিমাণ পানি ও ভিনেগার একসাথে মিশিয়ে নিন ভালো করে। একটি স্প্রে বোতলে এই মিশ্রন ভরে নিয়ে ঘরের যে স্থান দিয়ে পিঁপড়া ঘরে ঢোকে সেই সব স্থানে ভালো করে স্প্রে করে দিন। ব্যস, পিঁপড়া আর আসবে না।
লবণের ব্যবহার : সবচাইতে কম খরচে পিঁপড়ার হাত থেকে রেহাই পেতে গরম পানিতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর তা স্প্রে বোতলে ভরে নিয়ে যেখানেই পিঁপড়া দেখবেন সেখানে স্প্রে করুন। ব্যস, সমস্যার সমাধান।
গোল মরিচের ব্যবহার : গোল মরিচ গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে একই পদ্ধতিতে সব স্থানে স্প্রে করেও পিঁপড়ার হাত থেকে রেহাই পেতে পারেন।
সাবানের ব্যবহার : সাবানের কেমিক্যাল পিঁপড়ার জন্য ক্ষতিকর। তাই স্প্রে বোতলে সাবান পানি ভরে নিয়ে পিঁপড়া ঢোকার সবস্থানে স্প্রে করে রাখুন। সাবানের গন্ধ পেলেই পিঁপড়া দূরে পালাবে।
লেবুর ব্যবহার লেবুর সাইট্রিক অ্যাসিড পিঁপড়ার মারতে বেশ সাহায্য করে। লেবুর রসের সাথে পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। যেখানেই পিঁপড়া দেখবেন স্প্রে করে দিন।
শসার ব্যবহার : শসার স্বাদ পিঁপড়া একেবারেই পছন্দ করে না। যে সকল স্থান দিয়ে পিঁপড়া ঘরে ঢোকে সেসব স্থানে শসা স্লাইস করে রেখে দিন। ব্যস, পিঁপড়া আর ঘরেই ঢুকবে না।
বেবি পাউডারের ব্যবহার : যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি দেখবেন সেখানে বেবি পাউডার ছিটিয়ে দিন। পিঁপড়া বেবি পাউডারের গন্ধ সহ্য করতে পারে না। সুতরাং পিঁপড়ার হাত থেকে আপনি মুক্তি পাবেন।
কর্ণফ্লাওয়ারের ব্যবহার : পিঁপড়া কর্ণফ্লাওয়ার হজম করতে পারে না। পিঁপড়ার উপরে কর্ণফ্লাওয়ার খানিকটা ছিটিয়ে দিলে পিঁপড়া খাবে ঠিকই কিন্তু হজম করতে পারবে না। এতে করেও রেহাই পাবেন যন্ত্রণা থেকে।
পারফিউমের ব্যবহার : যেসব পারফিউমের গন্ধ খুব কড়া, সেগুলো পিঁপড়া দূর করতে বেশ কার্যকরি। কারণ পিঁপড়া পারফিউমের কড়া গন্ধ সহ্য করতে পারে না। তাই একটি তুলোর বলে পারফিউম স্প্রে করে পিঁপড়া ঢোকার স্থানে রেখে দিন। ব্যস, ঝামেলা মুক্তি।
রসুনের এবং দারুচিনি : রসুন ও দারুচিনির এই দুটি জিনিসের গন্ধও পিঁপড়া একদমই সহ্য করতে পারে না। তাই সব স্থানে রসুনের কোয়া বা দারুচিনি দিয়ে রাখুন। ঝামেলা থেকে রেহাই পাবেন খুব সহজে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code