ইফতারে স্বাস্থ্যকর খাবার সবজি খিচুড়ি

প্রকাশিত: ৬:২১ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৬

ইফতারে স্বাস্থ্যকর খাবার সবজি খিচুড়ি

Manual6 Ad Code

download (2)

Manual2 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে রোজ একই খাবার খেতে কারই ভালো লাগে না। তাছাড়া প্রতিদিন ভাজা-পোড়া খাবার খেয়ে অনেকেই নানা শারীরিক সমস্যায় ভোগেন। তাই প্রয়োজন একটু স্বাদ বদলানোর, সেইসঙ্গে স্বাস্থ্যকর খাবারের। আর এজন্য ইফতারে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে স্বাদ পরিবর্তন করতে মেনুতে রাখতে পারেন তেহারি, সবজি খিচুড়ি অথবা ফ্রাইড রাইস। রইলো রেসিপি-

Manual4 Ad Code

উপকরণ:
পোলাওর চাল ১/৩ কাপ,
মসুর ডাল ১/৪ কাপ,
জিরা ১ চা চামচ,
আলু ১ টি,
ফুলকপি ১/৪ কাপ,
মটরশুটি ১/৪ কাপ,
গাজর ছোট ১ টি, পেঁয়াজ ২ টি,
তেজপাতা ১ টি,
ঘি ২ টেবিল চামচ,
লবন পরিমাণমত,
পানি ২ কাপ।
প্রস্তুত প্রণালী : প্রথমে আলু এবং ফুলকপি ঘিয়ে ভেজে তুলে রাখুন। এরপর ঘিয়ে পেঁয়াজ সামান্য ভেজে নিন। জিরা এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরমধ্যে চাল, ডাল, গাজর এবং মটরশুটি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন।
এবার লবন এবং পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে ভাজা সবজি দিয়ে ঢেকে দিন। ২০-২২ মিনিট পর চাল সিদ্ধ হলে এবং সবজি নরম হলে নেড়ে নামিয়ে রাখুন। ইচ্ছা মতো আরও সবজি যোগ করতে পারেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code