সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৭
লাইফ স্টাইল ডেস্ক :: খুশকি দূর করতে বাজারে পাওয়া সব শ্যাম্পুই পরীক্ষা করে দেখেছেন। কিন্তু স্বস্তি পাচ্ছেন না কোনোটা ব্যবহারেই। এ নিয়ে অত চিন্তা না করে নিজের জন্য ঘরেই বানিয়ে নেন খুশকি-রোধক শ্যাম্পু। এতে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন, ক্ষতিকর ভেজালের হাত থেকে।
শ্যাম্পু তৈরির উপাদান :
বেকিং পাউডার দুই টেবিল চামচ বা ৩০ মিলিলিটার
গরম পানি এক কাপ
ভিনেগার এক টেবিল চামচ বা ১৫ মিলিলিটার
পুদিনার রস দুই টেবিল চামচ বা ৩০ মিলিলিটার
পদ্ধতি
প্রয়োজনীয় সব উপাদান হাতের নাগালে রেখে প্রথমে তাজা পুদিনার পাতা ছেঁচে পরিমাণ মতো রস বানিয়ে ফেলুন। এবার পরিষ্কার একটা পাত্রে বেকিং পাউডার এবং গরম পানি ভালো করে মিশিয়ে নিন। এরপর মেশান ভিনেগার। পুদিনা পাতার রস ভালো করে ছেঁকে ঘন ভারী অংশটা পরিমাণমতো মিশিয়ে নিন। সবকিছু মেশানো হলে কিছুক্ষণ ভালো করে নাড়ুন। কিছুক্ষণ পর গোসলের সময় তা ব্যবহার করুন।
ঘরে বানানো এই খুশকি-রোধক শ্যাম্পু সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। এভাবে টানা মাস খানেক ব্যবহার করে দেখুন। উপকার পেতে পারেন।
Design and developed by ওয়েব হোম বিডি