সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
মাথায় উকুনের উপদ্রব অস্বস্তিকর রকমের একটি সমস্যা। নারী পুরুষ উভয়ের এই সমস্যা হতে পারে। উকুন একবার বংশ বিস্তার করলে সহজে যেতে চায় না। এই উকুন শুধু বিরক্তিকরই নয়, নানান রোগের কারণও হতে পারে।
উকুনের উপদ্রবে যারা অতিষ্ট হয়ে উঠেছেন তারা যদি উকুন মারার জন্য ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করেন তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাদের জন্য ঘরের মধ্যেই কিছু কার্যকরী উপাদান রয়েছে, যা উকুন তাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।
চলুন জেনে নেই, মাথা থেকে উকুন দূর করার সহজ তিন পদ্ধতি-
নারিকেল তেল : উকুন তাড়ানোর জন্য নারকেল তেল অত্যন্ত কার্যকরী। উকুনের শ্বাসরোধ করতে সাহায্য করে নারকেল তেল। রাতে তিন থেকে চার চামচ নারিকেল তেল এবং কর্পূর গরম করে তা চুলে এবং মাথার তালুতে ভালো করে লাগাতে হবে। এবং সকালে ঘুম থেকে উঠেই মাথা শ্যাম্পু করতে হবে। এভাবে সপ্তাহে ৫ দিন নিয়ম করে এই পদ্ধতি অনুসরণ করলে আপনি খুব সহজেই উকুন মুক্ত হতে পারবেন।
পেঁয়াজ : পেঁয়াজ ব্যবহার করেও উকুন তাড়ানো যায়। এক্ষেত্রে কিছু পরিমাণ পেঁয়াজ বেটে রাখতে হবে। এরপর একটি ছাকনি দিয়ে পেঁয়াজের রস বের করে নিতে হবে। তারপর আমাদের চুলে এবং মাথার তালুতে লাগাতে হবে। এরপর ঘণ্টা দুয়েকের জন্য মাথা ঢেকে রাখতে হবে। এই সময় অতিবাহিত হয়ে গেলে মাথা হালকা গরম পানি এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতিতে প্রথমে পর পর ৩ দিন অনুসরণ করতে হবে, তারপর সপ্তাহে একদিন লাগাতে হবে। একইভাবে যতদিন না পর্যন্ত চুল উকুন মুক্ত হবে ততদিন মাসে একদিন করে লাগাতে হবে।
লেবুর রস : উকুন তাড়াতে খুবই উপযোগী লেবুর রস। কারণ লেবুর রসে প্রচুর পরিমাণ অ্যাসিড থাকে যা উকুন তাড়াতে কার্যকরী। লেবুর রস ও আদা একসঙ্গে বেটে ওই মিশ্রণটি চুলে প্রায় আধ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর পানি এবং শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। মিশ্রণটি এই পদ্ধতিতে পর পর চার থেকে পাঁচদিন চুলে লাগালে পুরো উকুন তাড়ানো যায়।
উল্লেখিত প্রতিটি মিশ্রণ মাথায় লাগানোর পর অবশ্যই কোনো প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে হবে। এভাবে উপরের যেকোনো একটি পদ্ধতি মেনেই উকুন তাড়ানো যায়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি