একই মানুষকে প্রায়শই স্বপ্নে দেখছেন?

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৭

একই মানুষকে প্রায়শই স্বপ্নে দেখছেন?

Manual2 Ad Code

লাইফ স্টাইল ডেস্ক :: স্বপ্নের উপরে কারোর নিয়ন্ত্রণ নেই। আপনার অবচেতন মনের ছবিই চলে আসে আপনার ঘুমের জগতে। চলে আসে তার নিজস্ব লজিকে। কখন কী বিষয়ে স্বপ্ন দেখবেন অথবা, স্বপ্নে কোনও বিশেষ ব্যক্তিকে দেখবেন বা দেখবেন না, সেটা আপনার হাতে থাকে না।

Manual8 Ad Code

মনে করছেন, প্রেমিকা বা প্রেমিকের স্বপ্নে বিভোর হয়ে রাত্রি ভোর করবেন, কিন্তু রাতে আপনার স্বপ্নে হানা দিলেন আপনার ইস্কুলের রাগী হেডমাস্টার। এমনটা হামেশাই ঘটে। আবার এটাও ঘটে, একই ব্যক্তিকে প্রায় প্রতিদিনই স্বপ্নে দেখছেন। এমন ক্ষেত্রে একটা ঘোর অস্বস্তি কাজ করে, সন্দেহ নেই।

Manual8 Ad Code

এই ধরনের স্বপ্নের রহস্য সমাধানে এগিয়ে এসেছেন মনোবিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মনোবিদ জন মায়ার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, মন আসলে এক কম্পিউটারের মতো। আমরা যখন ঘুমোতে যাই, তখনও কিন্তু সেই কম্পিউটার বন্ধ হয় না। মস্তিষ্ক তার কাজ করেই চলে। একই ব্যক্তি, তিনি পছন্দ বা অপছন্দের যা-ই হোন না কেন, বার বার যদি স্বপ্নে ফিরে আসেন, তাহলে তা সত্যিই অস্বস্তিকর বিষয়। এ থেকে এটা প্রমাণিত হয় যে, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কোনও সমস্যা রয়েছে। বার বার স্বপ্নে ফিরে আসা মানুষটি হয়তো অন্য কিছুর প্রতীক। তিনি এমন কোনও সমস্যার প্রতীক হতে পারেন, যা আপনি সমাধান করতে পারছেন না।

Manual7 Ad Code

এমন সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী? উত্তরে মায়ার জানিয়েছেন, যে ভাবে নতুন ডেটা দিয়ে কম্পিউটারে পুরনো ডেটাকে রিপ্লেস করতে হয়, তেমন ভাবেই নতুন কোনও চিন্তাকে দিয়েই মোকাবিলা করতে হবে এই অস্বস্তির। অমীমাংসিত সমস্যা নিয়ে সময় না কাটিয়ে মন দিতে হবে নতুন কোনও বিষয়ে। স্বপ্ন তা হলেই বদলাবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code