এক চামচ করে দিনে তিনবার, উধাও পাকা চুল!

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

এক চামচ করে দিনে তিনবার, উধাও পাকা চুল!

Manual7 Ad Code

বয়স মাত্র ২৫। এখনই পেকে গেছে মাথাযর চুল৷ চিন্তায় ঘুম আসে না আপনার। ঠিক বলেছি? ঘাবড়াবেন না৷ আসলে ক্রমাগত ভেজালের বিষ এবং পরিবেশ দূষণের কুফল বয়ে বেড়াচ্ছে আমাদের শরীর।

Manual2 Ad Code

আপনার চিন্তা আর পাকা চুল দুই কমাতে রইল টিপস-

Manual3 Ad Code

ঘরে বসেই আপনি এমন একটি ম্যাজিক মিশ্রণ বানিয়ে ফেলতে পারেন যা এই সকল সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এমনকী পাকা চুল কালো করে দেবে নিয়মিত ব্যবহারে। এ ছাড়াও মিশ্রণের আরও গুণ রয়েছে। আপনার দৃষ্টিশক্তি প্রখর করবে। চুল পড়ার সমস্যা দূর করবে এবং তার সঙ্গে নতুন গজাতে সাহায্য করবে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে এবং কোঁচকানো চামড়া টানটান করবে।

কীভাবে তৈরি করবেন এই মিশ্রণ:
উপকরণ:

• ১০০ গ্রাম তিসির তেল
• ২টি মাঝারি মাপের পাতিলেবু
• ২ কোয়া ছোট রসুন
• ৫০০ গ্রাম মধু

Manual2 Ad Code

প্রণালী : প্রথমে একটি পাতিলেবুর খোসা ছাড়িয়ে নিন। অন্যটি ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার রসুন এবং পাতিলেবু মিক্সি মেশিনে দিয়ে পেস্ট করে নিন। এতে কোন পানি দেওয়া যাবে না। ভালো মতো পেস্ট হয়ে গেলে এতে তিসির তেল এবং মধু দিয়ে ফের একবার ভালো করে মিক্স করুন। এবার মিশ্রণটি একটি পরিষ্কার এয়ার টাইট কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। এক দিন পরে বের করে ব্যবহার করুন।

কীভাবে ব্যবহার করবেন : বাজারে কাঠের তৈরি চামচ কিনতে পাওয়া যায়। মিশ্রণটি সেটি দিয়েই তুলতে হবে। খাওয়ার আধ ঘণ্টা আগে দিনে তিন বার এক চামচ করে খান। ২ সপ্তাহের মধ্যে তফাত বুঝতে পারবেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code