কেমন নারী বেশি পছন্দ করেন চাকরিদাতারা?

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

কেমন নারী বেশি পছন্দ করেন চাকরিদাতারা?

Manual4 Ad Code

job-lg20160921043329-700x336লাইফ স্টাইল :: কর্মজীবী নারীদের জন্য বিষয়টা চিন্তার হতে পারে। তবে এমনটাই উঠে এসেছে ব্রিটেন ও কানাডার এক যৌথ গবেষণায়। গবেষণায় বলা হয়, প্রতিষ্ঠানগুলো পাতলা দেহের নারীদেরই বেশি চাকরি দিতে চায়।

প্লস ওয়ান জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বডি ম্যাস ইনডেক্স বা বিএমআইয়ে যে নারীর ওজন বেশি তারা একই বৈশিষ্ট্যের পুরুষদের চেয়ে কম সুবিধা পান।

Manual7 Ad Code

এ গবেষণায় গবেষকরা অংশগ্রহণকারীদের বেশ কয়েকটি ছবি দেখান। বিভিন্ন বিএমআই লেভেলের নারী-পুরুষদের ছবি দেখানো হয়। তারপর তাদের কাছে জানতে চাওয়া হয়, এদের মধ্যে কাদেরকে তারা কর্মী হিসেবে বাছাই করবেন? নারীদের ক্ষেত্রে দেখা গেছে, একই বিএমআই থাকা সত্ত্বেও যে নারীদের মুখটা একটা মোটাসোটা তাদের বাদ দিয়ে চিকন চেহারার নারীদের বেছে নেওয়া হচ্ছে। তবে পুরুষদের ক্ষেত্রে মুখের স্বাস্থ্য তেমনটা প্রভাব ফেলেনি।

Manual6 Ad Code

প্রধান গবেষক ডেনিস নিকসন গবেষণার ফলাফলকে `লিঙ্গ বৈষম্য সৃষ্টিতে অদ্ভুত দৃষ্টিভঙ্গী` বলে উল্লেখ করেছেন। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এসব বিষয় এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে চাকরিদাতাদের।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code