ঘরোয়া ভাবে খুব সহজে দূর করুণ স্ট্রেচ মার্ক

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

ঘরোয়া ভাবে খুব সহজে দূর করুণ স্ট্রেচ মার্ক

Manual4 Ad Code

sundorrup-mark1লাইফস্টাইল :: স্ট্রেচ মার্ক হল শরীরের মাংসল অংশগুলিতে তৈরি হওয়া সাদা বা অন্য কোনও রং-এর সারিবদ্ধ দাগ। স্ট্রেচ মার্ক থাকে অনেকের শরীরেই। বিশেষ করে বাঙলী নারীদের এই সমস্যাটা একটু বেশীই দেখা দেয়। সাধারণত তলপেটে, নিতম্বে, স্তনে, উরুতে কিংবা হাতে কনুইয়ের ঊর্ধ্বাংশে দেখা যায় এই ধরনের দাগ। চিকিৎসার মাধ্যমে এই ধরনের দাগ থেকে মুক্তি মেলে ঠিকই কিন্তু সেই চিকিৎসা যেমন ব্যয়বহুল তেমনই সময়সাপেক্ষ।

Manual7 Ad Code

সৌভাগ্যবশত স্ট্রেচ মার্ক থেকে নিষ্কৃতির একটি সহজ ঘরোয়া কৌশলের হদিশ দিয়েছেন নামকরা হেলথ ব্লগার অ্যান্ড্রিউ বেনিংটন।

Manual6 Ad Code

জেনে নেওয়া যাক তাঁর বাতলে দেওয়া সেই কৌশল—

এই কৌশলকে কার্যকর করতে লাগবে তিনটি ঘরোয়া উপাদান–চিনি, পাতিলেবুর রস এবং বাদাম তেল। একটি পাত্রে এক চা-চামচ চিনি, এক চা-চামচ বাদাম তেল এবং কয়েক ফোঁটা পাতিলেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণ শরীরের যে অংশে স্ট্রেচ মার্ক রয়েছে সেখানে লাগান, এবং আলতোভাবে মিনিট দশেক ম্যাসাজ করুন। তারপর স্নান সেরে নিন। মাসখানেক রোজ এইভাবে ১০ মিনিট ম্যাসাজ করলেই স্ট্রেচ মার্ক অনেকখানি ফিকে হয়ে আসবে বলে দাবি অ্যান্ড্রিউ বেনিংটনের।

Manual7 Ad Code

অ্যান্ড্রিউ জানিয়েছেন, আসলে এই মিশ্রণ একটি প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে। তার প্রভাবেই ফিকে হয়ে আসে শরীরে স্ট্রেচ মার্কের দাগ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code