জেনে নিন চুল গজানোর ঘরোয়া পদ্ধতি?

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

জেনে নিন চুল গজানোর ঘরোয়া পদ্ধতি?

Manual7 Ad Code

লাইফ স্টাইল :: চুলের ফেটে যাওয়া, ঝরে পড়া এবং দুর্বল হয়ে যাওয়া, চুল হারানো ঠেকাতে চুল গজানোর চিকিৎসাই সর্বোত্তম পদ্ধতি। কিন্তু চুলের চিকিৎসা এবং যেসব পণ্য দ্রুত চুল গজাতে সেসব বেশ ব্যয়বহুলই বটে, তাই না? কিন্তু আপনি যদি সেসব কেনা ছাড়াই চুল গজানোর চিকিৎসা করতে পারেন তাহলে কেমন হয়!

চুল গজানোর এমন কিছু বিস্ময়কর চিকিৎসা আছে যা আপনি আপনার রান্নার ঘর থেকেই করতে পারেন। নিত্য ব্যবহার্য্য তেল, ভেষজ এবং এমনকি ফল ও সবজি ব্যবহার করে এই ওষুধ তৈরি করা সম্ভব।

Manual8 Ad Code

বলা হয়ে থাকে চুল সোনার চেয়েও দামি। কেন? এর রহস্যটি একমাত্র নারীরাই জানেন। নারীরা সব ধরনের তরকারিতে ব্যবহার্য একটি পাতা ব্যবহার করেন। ইংরেজিতে এর নাম কারি লিভ। একে বলা হয় কারি পাত্তা। এটি একটি সুস্বাদু মশলা গাছের নাম। এই গাছের পাতা চুলের যত্নে, বিশেষ করে চুল গজানোর ক্ষেত্রে বিস্ময়কর ফল দেয়।

Manual3 Ad Code

রেসিপি: কিছু কারি পাতার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ নারকেল তেল নিন। এরপর দুটি উপাদান একসঙ্গে সেদ্ধ করুন যতক্ষণ না কালো নির্যাস বের হয়। এরপর ওই কালো নির্যাস তুলে নিয়ে চুলে প্রয়োগ করুন। সপ্তাহে অন্তত একদিন চুলের যত্নে এই নির্যাস ব্যবহার করুন। এতে আপনার চুল দ্রুত গজানোর পাশাপাশি চুলের রঙও গাঢ় হবে।

Manual5 Ad Code

কতদিন ব্যবহার করতে হবে: সপ্তাহে দু’দিন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।

Manual7 Ad Code

কোথা থেকে কিনতে হবে: নারকেল তেল যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। আর কারি পাতা কিনতে পাওয়া যাবে মুদি দোকান, ভেষজ দ্রব্য বা খাদ্য বিক্রি করে এমন দোকানে। খবর আজকালের।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code