তৃপ্তিময় ঘুম পেতে যা করবেন

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৭

Manual4 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: রাতে দীর্ঘ সময় বিছানায় মাথা রেখেও আপনার ঘুম আসছে না। তবে কি আপনি মনে অশান্তি নিয়ে ঘুমাতে যাচ্ছেন! আর এটা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোকেই ক্ষতি করবে। তাই বিষন্নতা, উদ্বিগ্নতা এড়াতে জেনে নিতে পারেন কিছু টিপস।

Manual5 Ad Code

রিলাক্স থাকার উপায়গুলো আপনি অনুসরণ করতে পারেন। এক্ষেত্রে মেডিটেশনও করতে পারেন আপনি।প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন। তাহলে দেখবেন ঐ নির্দিষ্ট সময়েই প্রতিদিন আপনার ঘুম আসছে। তখন উদ্বিগ্নতা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না।

Manual2 Ad Code

শুধু রাতের ঘুমই নয়, দিনের ঘুমকেও রুটিনের মধ্যে নিয়ে আসুন। নইলে দেখা যাবে দিনে বেশি ঘুমানোর কারণে রাতে আর ঘুম আসবেনা। তখন উদ্বিগ্নতা বাড়তেই থাকবে।

রাতে ঘুমাতে যাওয়ার আগে সারাদিনের অপ্রাপ্তি বা খারাপ লাগা বিষয়গুলোর চর্চা করবেন না। এতে আপনার উদ্বিগ্নতা উত্তোরত্তর বাড়তেই থাকবে।

ঘুমাতে যাবার ঘণ্টাখানিক আগে থেকেই টিভি বা মোবাইলের পর্দা থেকে চোখ সরিয়ে রাখুন। কারণ এটা আপনার চোখের জন্য ক্ষতিকর, পাশাপাশি মনোযোগ নানাদিকে নিয়ে যাবে।

চা-কফি এবং অ্যালকোহল পানকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসুন। কারণ এগুলো পরিমাণের বাইরে খেলেও অনেক সময় ঘুম আসেনা, উদ্বিগ্নতা কাজ করে।

Manual4 Ad Code

সারাদিন এবং বিশেষ করে ঘুমানোর সময়ে ইতিবাচক জিনিসগুলোর চর্চা করবেন বেশি। তাহলে উদ্বিগ্নতা কমবে, ভালো ঘুম হবে। আর যদি উদ্বিগ্নতা নিয়ে ঘুমাতে যান তাহলে সেটা আপনার শরীরে এবং সারাদিনের কাজকর্মে প্রভাব ফেলবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code