নাইট শিফটকারীরা সাবধান!

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

নাইট শিফটকারীরা সাবধান!

Manual5 Ad Code

download-(5)

Manual1 Ad Code

লাইফস্টাইল :: বর্ষাকাল এলেই বাড়তে থাকে হাজারো ইনফেকশন, অ্যালার্জির সমস্যা। ভাইরাস জ্বর, ডেঙ্গু থেকে শুরু করে সাধারণ ডায়েরিয়ার সমস্যাও বছরের এই সময়টাতেই থাবা বসায় সবচেয়ে বেশি।

বর্ষাকাল এলেই তাই সাবধানে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। আর সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে সকাল বেলা। কারণ চিকিৎসকরা জানাচ্ছেন এই সময়ই ভাইরাস ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

Manual7 Ad Code

কেমব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক অখিলেশ রেড্ডি জানান, বর্ষাকালে জীবাণু সংক্রমণের ঝুঁকি খুব বেশি থাকে। দিনের যে কোনো সময়ই সংক্রমণ হতে পারে। কিন্তু সকালের দিকে এই সংক্রমণ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Manual5 Ad Code

তবে ওই ইউনিভার্সিটিরই অধ্যাপক র‌্যাচেল এডগার জানাচ্ছেন, এই সংক্রমণের ভয়াবহতা বায়োলজিক্যাল ক্লকের ওপর নির্ভরশীল। তিনি জানান, যারা সপ্তাহের কিছুদিন দিনে আর বাকিদিন রাতের শিফটে কাজ করেন তাদের উপর বায়োলজিক্যাল ক্লকের প্রভাব পড়ে। ফলে সকালের দিকে ভয়াবহ ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি এদের ক্ষেত্রে আরও অনেকটা বেড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code