নারিকেল তেলই করবে টুথপেস্টের কাজ!

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

নারিকেল তেলই করবে টুথপেস্টের কাজ!

Manual3 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: সকালে কিংবা রাতে! সবাই জানি যে টুথপেস্ট দিয়ে প্রত্যেকদিন দুবার করে দাঁত মাজলে নাকি ভালো থাকে দাঁত। কিন্তু আপনি কি জানেন এই সমস্ত টুথপেস্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল রয়েছে যা অনেক সময় দাঁত ক্ষয়ের কারণ হয়।

কিন্তু সেই সমস্যা থেকে মুক্তির উপায়ে পাওয়া গিয়েছে। দাঁতের বিভিন্ন সমস্যা দূর করার জন্য টুথপেস্টের বদলে নারিকেল তেল ও বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন। দাঁতে হলদে ছোপ পড়া, দাঁত ক্ষয়ে যাওয়া এবং মাড়ি গর্ত হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন নারিকেল তেল দিয়ে দাঁত ব্রাশ করলে।

Manual6 Ad Code

দাঁতের যত্নে নারিকেল তেল ব্যবহার করবেন কেন?

Manual5 Ad Code

নারিকেল তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা দাঁতে থাকা ব্যাকটেরিয়া দূর করে। গবেষণায় পাওয়া গেছে যে, নারিকেল তেল নিয়মিত ব্যবহার করলে দাঁত ক্ষয়ে যাওয়া থেকে মুক্তি মেলে। নারিকেল তেল দাঁতের মাড়িয়ে ঘষুণ নিয়মিত। মাড়িতে গর্ত হবে না। টুথপেস্টের বদলে নারিকেল তেল-বেকিং সোডার মিশ্রণ ব্যবহার করতে পারেন। এটিতে কোনও ক্ষতিকারক উপাদান নেই। এই মিশ্রণ দাঁতের হলদে ভাব দূর করে ঝকঝকে করে দাঁত।

যা যা লাগবে

Manual2 Ad Code

৩ টেবিল চামচ নারিকেল তেল

কয়েক ফোঁটা মেন্থল তেল

২ টেবিল চামচ বেকিং সোডা

যেভাবে ব্যবহার করবেন

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশে নিয়ে দাঁত ব্রাশ করুন। চাইলে শুধু নারিকেল তেল মুখে নিয়ে রাখতে পারেন কিছুক্ষণ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code