প্রথম দর্শনে কি প্রেমে পড়া সম্ভব? বিজ্ঞানীরা কি বলে

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭

প্রথম দর্শনে কি প্রেমে পড়া সম্ভব? বিজ্ঞানীরা কি বলে

Manual7 Ad Code

হৃদয়ের কোণে ভালোবাসা নামক একটা অনুভূতির কণা প্রাকতিকভাবেই বোধহয় লালন করে থাকি আমরা। তাইতো এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবেনা যে একবার হলেও প্রেমে পড়েনি। সত্যি কথা বলতে, বন্ধুত্বের সম্পর্ক থেকে কখন যে মানুষ প্রেমে পড়ে যায়, তা টেরই পাওয়া যায় না। কিন্তু, প্রথম দর্শনেই প্রেম? এও কি সম্ভব? নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানীর দাবি, প্রথম দর্শনে প্রেম আসলে একটি মিথ। প্রেম নয়, বরং কাউকে প্রথমবার দেখার পর জাগে কাম।

Manual1 Ad Code

কবির ভাষায়, ‘প্রেম এসেছিল নীরবে’। জীবনে কখন, কীভাবে, কার প্রেমে যে আপনি পড়বেন, তা আগে থেকে হলফ করে বলা যায় না। তবে ‘নীবর প্রেম’-এর শিহরণ তো সকলেই অনুভব করে। আর বিষয়টি যখন প্রেম, তখন প্রথম দর্শনের একটা আলাদা মহাত্ম্য আছে বইকি! অনেকেই বলেন, প্রথম দর্শনেই নাকি প্রেম হয়ে যায়। যদিও এই ধারণাটি একেবারেই মানতে নারাজ বিজ্ঞানীরা। প্রথম দর্শনে প্রেম নিয়ে রীতিমতো গবেষণা চালিয়েছেন নেদারল্যান্ডসের গ্রোনিনগেন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, প্রথম দর্শনে প্রেম হওয়া সম্ভব নয়। মানুষ যেটাকে প্রথম দর্শনে প্রেম বলে ভাবে, সেটি আসলে কাম বা শারীরিক আকর্ষণ।

কিন্তু, কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন বিজ্ঞানীরা? ৩৯৬ জন ডাচ ও জার্মান পড়ুয়াদের উপর একটি সমীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। এঁদের মধ্যে ৬০ শতাংশই মহিলা। অচেনা লোকেদের ছবি দেখিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, ছবিগুলি প্রথমবার দেখার অনুভূতি ঠিক কী রকম? একই কায়দায় স্পিড ডেটিং নিয়ে সমীক্ষা করা হয়। বিজ্ঞানীদের দাবি, প্রথম দর্শনে প্রেম নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৩২ জন অংশগ্রহণকারী। তা থেকেই বিজ্ঞানীদের ধারণা হয়েছে, অপর দিকের ব্যক্তিটির শারীরিক আকর্ষণ যত বেশি, তাঁকে তত বেশি পছন্দ হয়েছে অংশগ্রহণকারীদের। যা আসলে প্রেম নয়।

Manual8 Ad Code

উল্লেখযোগ্য বিষয়, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রেমিক বা প্রেমিকারাও ছিলেন। তাঁদের অনেকেরই বিশ্বাস, প্রথম দর্শনেই প্রেমে পড়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা বলছেন বাস্তব জীবনে প্রথম দর্শনেই প্রেমে পড়েছেন, তাঁদের সম্পর্কে প্যাশন অনেক বেশি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code