রোদ পোহালে বাড়ে যৌনক্ষমতা!

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

রোদ পোহালে বাড়ে যৌনক্ষমতা!

Manual6 Ad Code

লাইফ স্টাইল ডেস্ক :: রোদ পোহালে পুরুষের কামশক্তি বাড়ে বলে মনে করছেন গবেষকরা। অস্ট্রিয়ার গ্রাজ মেজিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, পুরুষের রক্তে যৌন হরমোন টেস্টোস্টেরন ভিটামিন ডি’র মাধ্যমে বৃদ্ধি পায়।

আর ভিটামিন ডি’র প্রধান উৎস হল সূর্যালোক। ত্বকে সূর্যালোকের প্রভাবে রক্তে ভিটামিন ডি’র মাত্রা বৃদ্ধি পায়। এছাড়াও ভিটামিন ডি’র প্রধান উৎস হল মাছ এবং মাংস।

Manual2 Ad Code

গবেষকরা জানিয়েছেন, রক্তে প্রতি মিলিলিটারে ভিটামিন ডি’র পরিমাণ যত বেশি হবে পুরুষের যৌন ক্ষমতা তত বাড়বে!

Manual6 Ad Code

তাই যৌনশক্তি বাড়াতে আর দামি-দামি ওষুধ গিলতে হবে না। গবেষণায় দেখা গেছে, সূর্যালোকের সাহায্যে পুরুষের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা প্রায় ৬৯ শতাংশ বৃদ্ধি পায়।

পুরুষের যৌনতার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন। যা যৌন অঙ্গ, যৌনতার চরিত্র, শুক্রাণু উৎপাদন ও পুরুষের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে থাকে বলে জানিয়েছেন গবেষকরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code