সম্পর্কে জড়াচ্ছেন? জেনে নিন এই বিষয়গুলো

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭

সম্পর্কে জড়াচ্ছেন? জেনে নিন এই বিষয়গুলো

Manual3 Ad Code

ভালোবাসা বা প্রেমের সম্পর্ক আবেগের হলেও, তাতে জড়ানোর আগে ভাবতে হবে অনেক কিছু। কারণ এই ভাবনাগুলোই আপনাকে বিরত রাখবে একটা ভুল সম্পর্কে জড়ানো থেকে। ঠিক যেমন ভুল সম্পর্ক ছিল অর্ক ও রোদেলার। দেখতে সুন্দর রোদেলাকে প্রথম দেখায় অর্কের ভালো লেগেছিল। তবে অর্কের ভাষায় তা ছিল ‘প্রথম দর্শনে প্রেম’। এরপর সারাক্ষণ রোদেলাকে ইমপ্রেস (মুগ্ধ) করার চেষ্টা। রোদেলা যা পছন্ধ করে অর্ক তাই করতো। যা অপছন্দের তা থেকেও বিরত থাকতো অর্ক। রোদেলার অর্ককে ভালো লেগে যায়। অর্ক যেন একেবারে তার মনের মতো। তবে আফসোস! সম্পর্কটি বেশিদিন টেকেনি। সম্পর্কে জড়ানোর পর দুজনের মাঝে নানান পার্থক্য দেখা দিতে শুরু করে। একাধিক ঝগড়া, তারপর একদিন ব্রেকআপ।

Manual1 Ad Code

হারিয়ে যাবেন না : সম্পর্কের আগেই যে দিকগুলো বিবেচনা করতে হবে, তার মাঝে একটি হলো অর্কের মতো নিজেকে হারিয়ে না ফেলা। কাউকে ইমপ্রেস করতে গিয়ে নিজেকে লুকিয়ে অন্যভাবে উপস্থাপন করবেন না। একদিন তা প্রকাশ পাবেই আর তখনই ভাঙতে শুরু করবে সম্পর্ক।

Manual1 Ad Code

সত্যিই ভালোবাসেন তো? প্রশ্নটি নিজেকে করুন। একবার নয় বারবার করুন। কাউকে পছন্দ করা আর ভালোবাসার মাঝে বিস্তর ফারাক। সারাদিন একসঙ্গে থাকতে ভালো লাগলেই যে, তার সঙ্গে জীবন কাটানো যাবে তা কিন্তু নয়। তাই সম্পর্কের আগেই বন্ধুর সম্পর্কে পুরোটা জানার চেষ্টা করুন।

ভবিষ্যৎ নিয়ে ভাবুন : আবেগের বশবর্তী হয়ে সম্পর্কে জড়াতে যাবেন না। বন্ধুর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় কিনা তা ভেবে নিন আগে। যদি সম্পর্কের শুরুতেই তা নিয়ে শঙ্কা থাকে তাহলে বুঝতে হবে এখনো সম্পর্কে জড়ানোর সময় হয়নি।

Manual8 Ad Code

অতীত এখনো তাড়া করে? বন্ধুর সঙ্গে থেকেও অতীতের বন্ধুর কথা বারবার মনে পড়া মানে, হয়তো আপনি মন থেকে এখনো সব ভুলতে পারেন নি। তাই একাকিত্ব কাটাতে বা দুঃখ ভুলতে নতুন সম্পর্কে জড়াতে যাবেন না।

সত্যিই খুশী তো? বন্ধুকে খুশী রাখতে আপনাকে কি অনেক কিছুই মনের বিরুদ্ধে করতে হচ্ছে? প্রায় ঝগড়ার কারণে কি আপনি মানসিক ভাবে ভেঙ্গে পড়ছেন? যদি হ্যাঁ, তাহলে এক্ষুনি সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। সব ঠিক হয়ে যাবে ভেবে দিনের পর দিন ভুল সম্পর্কে থাকলে, পরে আপনাকেই ভুগতে হবে।

সামলে নিতে পারবেন তো? ভালো সময়ে সবাই ভালো ব্যবহার করে। কিন্তু রেগে গেলেই বোঝা যায় মানুষের আসল বৈশিষ্ট্য। আপনার ওপর না হোক, অন্যের ওপর বন্ধু রেগে গিয়ে কী রকম আচরণ করছে তা ভালোভাবে খেয়াল করুন। সামনে আপনার সঙ্গে এমন হলে, সামলে নিতে পারবেন তো?

Manual8 Ad Code

হিসেব করে ভালোবাসা হয় না। কথাটা গল্পের বইয়ে ভালো লাগলেও বাস্তবে কাজে আছে না। আপনার প্রতি বন্ধুর সম্মান, আনুগত্য, আগ্রহই বলে দিবে সম্পর্কের প্রতি বন্ধুর সিরিয়াসনেসের কথা। তাই প্রেম করতেই হবে ভেবে সম্পর্কে না এগিয়ে, ভালো খারাপটা বিচার করার উদ্দেশ্য নিয়ে বন্ধুত্ব করুন। এতে দেরি হলেও আপনি খুঁজে পাবেন একটা ভালো সম্পর্ক। যা আপনাকে দিবে সুখ ও আনন্দ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code