স্বামী স্ত্রীর আকর্ষণ দিন দিন কমার কারণ?

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭

স্বামী স্ত্রীর আকর্ষণ দিন দিন কমার কারণ?

Manual6 Ad Code

লাইফ স্টাইল ডেস্ক :: বিশেষ করে বেশিরভাগ স্বামীই আগ্রহ হারিয়ে ফেলেন স্ত্রীর প্রতি আর আকর্ষণ অনুভব করতে থাকেন অন্য নারীদের প্রতি। অনেকে জড়িয়ে যান পরকীয়াতেও! স্ত্রীর ওজন বৃদ্ধি, সন্তান হওয়া, কিংবা স্রেফ ‘একঘেয়ে লাগছে’ ইত্যাদি বাহানায় বাড়তে থাকে স্বামী-স্ত্রীর দূরত্ব। বিয়ের কিছু বছর যেতে না যেতেই সমস্যাটি প্রকট হয়ে ওঠে। আর সেটা হচ্ছে স্বামী-স্ত্রীর মাঝে যৌন আগ্রহ কমে যায়।

অথচ স্বামী স্ত্রীর সর্ম্পক থাকবে মধুর থাকবে না কোনো বিভেদ থাকবে না কোন দূরত্ব। কিন্তু বিশেষ কওর আমাদের দেশে দিনে দিনে এই সমস্য প্রকট আকার ধারণ করছে। মায়ার এ বন্ধনে আবদ্ধ হয়ে বছর না ঘুরতেই নানা সব কারণে স্ত্রীর বা স্বামীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, শুরু হয় নতুন করে দূরত্ব। এর জন্য তো কারণ রয়েছেই। কিন্তু সেটি কি?

বিন্দু বিন্দু বালি জমে তৈরি হয় একটি বিশাল চর। ঠিক তেমনি করে আপনাদের মধ্যে যদি যে কোন বিষয় নিয়ে চলতে ভুল বোঝাবোঝি বা পারিবারিক যে কোন বিষয় নিয়ে টুকটাক কলহ তাহলে কিন্তু সেই নদীর চরের মত ছোট ছোট বিষয়গুলো আস্তে আস্তে বড় চরের মত বাড়তে থাকে, এবং এই চর এতটাই বড় হয় পরবর্তীকে কিন্তু সেটিকে আর ঠিক করা অসম্ভব হয়ে পরে। তাই প্রতিদিনের ছোট খাট ভুল গুলো আমাদেও সম্পর্কেও মধ্যে কিন্তু দুরত্ব বাড়াতে থাকবে।

Manual7 Ad Code

সমাধান কি এই সমস্যার? কীভাবে বৃদ্ধি করবেন যৌন জীবনে আপনার প্রতি স্বামীর আগ্রহ?

শরীরের যত্ন নিন : যৌনতার সাথে শরীরের সম্পর্ক সবচেয়ে বেশি। ‘ভালোবাসায় বান্দরকেও সুন্দর লাগে’- এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিন। নিজের শরীরের ভালো যত্ন নিন নিজেকে আকর্ষণীয় রাখতে। পরিষ্কার থাকুন, নিয়মিত হাত পায়ের যত্ন নিন ভালো সুগন্ধী ব্যবহার করুন, চুলগুলোকে সুন্দর রাখুন। এইসবই পুরুষদের অত্যন্ত পছন্দ।

আকর্ষণীয় নাইটি ও অন্তর্বাস : সাধারণ ঘরের কাপড়ে কি আপনাকে দেখতে আকর্ষণীয় লাগে? নিশ্চয়ই নয়! বেডরুমে আকর্ষণীয় হয়ে উঠতে ব্যবহার করুন স্টাইলিশ ও ভিন্নধর্মী সব পোশাক।

পরিবেশ তৈরি রাখুন রোমান্টিক : কাজ করে এলোমেলো ভঙ্গিতে বিছানায় এসেছেন- এমন হলে কি যৌন জীবনে আগ্রহ থাকে? কারোই তো থাকে না। সুন্দর রোমান্টিক সম্পর্কের জন্য মিষ্টি পরিবেশও চাই। শোবার ঘরকে আকর্ষণীয় করে তুলুন, মিষ্টি আলো ব্যবহার করুন। মমের আলো, শান্ত মিউজিক ইত্যাদি সবই রোমান্সকে করে তোলে আনন্দময়।

তাঁর প্রশংসা করুন, বাহবা দিন : একান্ত মুহূর্তে প্রশংসা করুন। তাঁকে বলুন যে আপনি কতটা সুখী বা তাঁকে কত তীব্র ভাবে চান। দেখবেন, স্বামীর একটা অন্যরকম আগ্রহ জন্মে যাবে আপনার প্রতি।

কখনো নিজেই উদ্যোগী হয়ে উঠুন : সবসময় অপেক্ষা করে স্বামী আপনাকে কাছে ডাকবেন? নিজেই উদ্যোগী হয়ে উঠুন, তাঁর কাছে যান, যৌন মিলনের আগ্রহ প্রকাশ করুন ভালোবাসার সাথে। এটা আপনাকে করে তুলবে অন্যরকম আকর্ষণীয়।

Manual7 Ad Code

চিরচেনা আচরণের বাইরে কিছু করুন : প্রত্যেক দম্পতির মাঝেই একান্ত পরিচিত কিছু যৌন আচরণ থাকে আর তাঁরা সেগুলতেই খুব অভ্যস্ত হয়ে যান। এই অভ্যস্ততা থেকে বের হয়ে আসুন, করুন একদম অন্যরকম কিছু আচরণ। নিজের স্ত্রীকে প্রেমিকার মত আচরণ করতে দেখলে খুশি হন সকল পুরুষই।

Manual8 Ad Code

একটু ভিন্নতায় ভালবাসুন : যৌনতার অ্যাডভেঞ্চারাস হয়ে উঠুন। নতুন স্টাইল, নতুন ভঙ্গি, নতুন কৌশল চেষ্টা করে দেখতে মোটেও লজ্জা বা সংকোচ বোধ করবেন না। পুরুষেরা ভালোবাসেন এমন নারীদের যারা কিনা যৌনতায় অ্যাডভেঞ্চার করতে আগ্রহী।

সর্বপরি তার মনকে বোঝার চেষ্টা করুন সে কি ধরনের মানুষ তার মন মানসিকতা সব সময়ই শুধু ভুল না ধরে একটু পজিটিভ দেখুন দেখবেন কোন সমস্যা থাকবে না।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code