হাতের বুড়ো আঙুল দেখে ব্যক্তিত্ব বোঝার সহজ উপায়!

প্রকাশিত: ৪:৫৪ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৬

হাতের বুড়ো আঙুল দেখে ব্যক্তিত্ব বোঝার সহজ উপায়!

Manual5 Ad Code

images (1)লাইফস্টাইল ডেস্ক : আপনি কেমন ধরনের লোক? আপনি বিশ্বাসযোগ্য কি না? এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানান দেয় আপনার হাতের বুড়ো আঙ্গুল। অবাক হওয়ার কিছু নেই। বরং জ্যোতিষশাস্ত্রও হাতের বুড়ো আঙুল দেখে ব্যক্তিত্ব প্রকাশের ব্যাপারটি সমর্থন করে। চলুন দেখে নিই বুড়ো আঙুল দেখে ব্যক্তিত্ব বোঝার উপায়।

Manual2 Ad Code

উপরের ছবিটিতে তিন ধরণের বুড়ো আঙুল দেখা যাচ্ছে। সাধারণত মানুষের বুড়ো আঙুল এই তিন টাইপের মধ্যেই হয়ে থাকে। প্রথম ছবিটিতে বুড়ো আঙুলের উপরের অংশ নিচের অংশের চেয়ে বড়। দ্বিতীয় ছবিটিতে বুড়ো আঙুলের উপরের অংশ ও নিচের অংশ দু’টোই সমান। তৃতীয় ছবিতে বুড়ো আঙুলের নিচের অংশ ওপরের অংশের চেয়ে বড়।

Manual7 Ad Code

আপনার বুড়ো আঙুল যদি প্রথম ছবিটির মতো হয় অর্থাৎ বুড়ো আঙুলের উপরের অংশ নিচের অংশের চেয়ে বড় হলে আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ। জীবনে আপনার বড় হওয়ার এবং বিখ্যাত হওয়ার অনেক আশা। যে কোনো কাজেই আপনি উৎসাহ বোধ করেন। আপনি আপনার প্রিয়জনের প্রতি দারুণ রকমের বিশ্বস্ত থাকেন।

Manual6 Ad Code

আপনার বুড়ো আঙুল যদি দ্বিতীয় ছবিটির মতো হয় অর্থাৎ বুড়ো আঙুলের উপরের অংশ নিচের অংশ দু’টোই সমান হয় তাহলে আপনি একজন চিন্তাশীল মানুষ। আপনি জীবন নিয়ে চিন্তা করতে ভালোবাসেন। সবকিছুই আগে থেকেই আপনার মাথায় গোছানো থাকে। স্বভাব চরিত্রে আপনি শান্ত মানুষ। আবেগের বশবর্তী হয়ে খুব কম কাজই করেন আপনি। চোখের সামনে ঘটা ঘটনাটিই আপনার কাছে গুরুত্বপূর্ণ।

আপনার বুড়ো আঙুল যদি তৃতীয় ছবিটির মতো হয় অর্থাৎ বুড়ো আঙুলের নিচের অংশ ওপরের অংশের চেয়ে বড় হলে আপনি একজন বিশ্বস্ত মানুষ। আপনার ওপর যে কোনো কাজের জন্য ভরসা রাখা যায়। আপনার কাছে অন্যের গোপন ব্যাপার গোপনই থাকে। তীক্ষ্ণদৃষ্টির অধিকারী আপনি যে কোনো কিছুই মনোযোগের সাথে দেখতে পছন্দ করেন। এবং পরে ব্যাপারটি নিয়ে চিন্তা করতে ভালোবাসেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code