হাসুন প্রাণখুলে, নইলে অকালে খোয়াতে হবে দাঁত!

প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৭

হাসুন প্রাণখুলে, নইলে অকালে খোয়াতে হবে দাঁত!

Manual4 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: যত্ন নিলেই গুরুত্বপূর্ণ সম্পদ দাঁতের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আর নিজের দাঁত সুরক্ষিত রাখার জন্য কী করবেন? দাঁত মাজবেন, খাবার খাওয়ার পর ভালো করে মুখ ধোবেন আর নিজের মনটি অবশ্যই ভালো রাখবেন।

Manual3 Ad Code

জানা গেছে, আপনার মন ভালো থাকলে সুন্দর দাঁতগুলিও থাকবে অক্ষত। আর যদি মন ভালো না থাকে এবং আপনি নিয়মিত মানসিক অবসাদের সমস্যায় ভোগেন, তাহলে অকালেই খোয়াতে হবে প্রিয় দাঁতগুলি।

Manual8 Ad Code

আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডা. ম্যাথু মেসিনা সম্প্রতি এমনই দাবি করেছেন। তার দাবি, অতিরিক্ত মানসিক অবসাদ অকালে দাঁত পড়ে যাওয়ার অন্যতম কারণ।

একটু না হাসলেও দাঁত পড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা, রাতারাতি মনের অবস্থা দাঁতে প্রভাব ফেলে না। এটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া। ধীরে ধীরেই তা থাবা বসায় আপনার মুখের সবচেয়ে গুরত্বপূর্ণ অংশটিতে।

Manual3 Ad Code

যতটা সম্ভব খুশি থাকুন। আর হাসতে থাকুন। কারণ সুস্থ শরীরের জন্য খোলা মনে হাসির কোন বিকল্প নেই।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code