পুরুষদের যেসব কথায় দুর্বল হয় নারী

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

পুরুষদের যেসব কথায় দুর্বল হয় নারী

Manual8 Ad Code

নারীরা ভিন্ন দেহ বৈচিত্র্য এবং ভিন্ন রূপ বৈচিত্র্যের অধিকারী হয়ে থাকেন। সেই সঙ্গে তাদের চাওয়া পাওয়াও ভিন্ন হয়ে থাকে। কিন্তু একটি দিকে তারা সবাই অনেকটা একই রকম হয়ে থাকেন। আর সেটা হলো প্রেমিক পুরুষের ক্ষেত্রে।

Manual7 Ad Code

এমন অনেক কথা আছে যেগুলো নারীরা পুরুষদের মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করেন। তাই নারীকে খুশি করার জন্য একঝাঁক তরুণ গবেষণা করে সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। আসুন জেনে নেওয়া যাক নারীকে খুশি করার সর্বশ্রেষ্ঠ কিছু বাক্য-

তুমি আমার জীবনের প্রথম নারী
প্রতিটি নারীই চান তার পুরুষটি যেন তাকে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে ছাড়া যেন দ্বিতীয় কোনো নারীর দিকে না তাকান। আর তিনি হয়ে থাকেন সেই পুরুষের জীবনের প্রথম নারী তাহলে তার জীবনে অপূর্ণতার আর কিছুই থাকে না। পুরুষ সঙ্গীটির মুখে একজন নারী শুনতে চান যে ‘তুমি আমার জীবনের প্রথম নারী’ এই বাক্যটি। সেটি যদি মিথ্যাও হয়ে থাকে তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা।

Manual8 Ad Code

তোমাকে অনেক সুন্দর লাগছে
এটা খুবই সাধারণ একটি কথা যা প্রতিটি নারী তাদের আকাঙ্খিত পুরুষদের কন্ঠ থেকে শুনতে পছন্দ করেন। সেই নারী হোক সুন্দর বা অসুন্দর তবু এই কয়েকটি শব্দ তাদের কানে লাগে সুমধুর। এই বাক্যটি প্রতিটি নারীর কাছেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য মনে হয়।

তুমি অনেক আবেদনময়ী
একজন নারীর কাছে অন্যান্য কথার সঙ্গে এই কথাটাও অনেক প্রিয়। তিনি বেশি আবেদনময়ী কথাটি যদি তার পুরুষ সঙ্গীটি বলেন, এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য বলে মনে হয়।

তুমি কি মনে করো
কোনো একটা বিষয়ে যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করে বা জানতে চায় যে এই বিষয়টি সম্পর্কে তুমি কি মনে কর বা কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার মতামত জিজ্ঞাসা করে, তাহলে নারীটি ভীষণ খুশি হয়ে থাকেন। তারা ভাবেন যে তাদের মতামতেরও মূল্য দিচ্ছেন তার পুরুষ সঙ্গীটি।

Manual7 Ad Code

তুমি কি আমার সঙ্গে তোমার সারাটি জীবন কাটাবে
প্রতিটি মানুষের আলাদা কিছু সত্ত্বা রয়েছে। এ কারণে আলাদা সত্ত্বার মানুষগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভিন্ন ভিন্ন সত্ত্বার মানুষগুলোর জীবন সঙ্গীকে প্রপোজ করার পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন নারী বৈচিত্র্যপূর্ণভাবে প্রপোজে বেশি খুশি হয়। তার মধ্যে এটি একটি যেমন- তুমি কি আমার সঙ্গে তোমার সারাটিজীবন কাটাবে? এ ধরনের বাক্যেও একজন নারী অনেক বেশি খুশি হয়ে থাকেন।

Manual2 Ad Code

তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ
এমন কথা শুনতে কার না ভালো লাগে। একজনের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ এর চেয়ে বেশি পাওয়ার আর কি হকে পারে। এই ধরনের কথাতেও একজন নারী অনেক খুশি হয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code