যে পাঁচটি স্বপ্ন আপনাকে সৌভাগ্যের কথা বলে !

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

যে পাঁচটি স্বপ্ন আপনাকে সৌভাগ্যের কথা বলে !

Manual3 Ad Code

images

Manual5 Ad Code

লাইফস্টাইল : পশ্চিমী আধুনিক মনোবিদ্যাও জানায়, আমাদের অবচেতনে অনেক সময়েই সঞ্চিত থাকে ভবিষ্যৎ-স্মৃতি। এবং তা প্রতীকের আকারে স্বপ্নে প্রকট হতেই পারে।সুখস্বপ্ন অনেক রকমের হয়। কোনও কোনও স্বপ্নে হয়তো আপনি নিজেকে রাজা-বাদশা হিসেবেও দেখে থাকেন।

Manual6 Ad Code

কিন্তু তার মানে এই নয় যে, সত্যিই রাজৈশ্বর্য প্রাপ্তির কথা জানাচ্ছে সেই স্বপ্ন। এ কথা সবাই জানি যে, স্বপ্নে দৃষ্ট বস্তু বা ঘটনা মোটেই কোনও তথাকথিত বাস্তব অনুষঙ্গ বহন করে না। অন্ততপক্ষে সিগমুন্ড ফ্রয়েড ও তাঁর অনুগামীরা তো তা-ই বলেন। কিন্তু স্বপ্ন প্রতীকের অন্তরালে কি লুকিয়ে থাকে ভবিষ্যৎদর্শনের বীজ? বিজ্ঞানবাদী ফ্রয়েড বা তাঁর তত্ত্বে বিশ্বাসীরা প্রত্যক্ষভাবে তা মানতে চাইবেন না। কিন্তু ভারতীয় পরম্পরায় স্বপ্নফল একটা বিশেষ বিদ্যা। পৌরাণিক কাল থেকেই তাতে বিশ্বাস রেখেছেন অগণিত মানুষ। একটু তলিয়ে দেখলে বোঝা যায় এবং পশ্চিমী আধুনিক মনোবিদ্যাও জানায়, আমাদের অবচেতনে অনেক সময়েই সঞ্চিত থাকে ভবিষ্যৎ-স্মৃতি। এবং তা প্রতীকের আকারে স্বপ্নে প্রকট হতেই পারে।
সেদিক থেকে দেখলে এমন কিছু স্বপ্নপ্রতীক রয়েছে, যা সৌভাগ্যের দ্যোতক, যা কোনও বস্তু হতে পারে, কোনও ঘটনাও হতে পারে। দেখা যাক তার কয়েকটিকে।
• কোনও কিছু বিপুল পরিমাণে দেখলে জানতে হবে, সম্পদ অথবা শক্তির কোনও অফুরন্ত উৎস আপনার করায়ত্ত হওয়ার সময় এসে গিয়েছে।
• স্বপ্নে নৃত্য দর্শন সর্বদাই শুভ। স্বপ্নে যদি শিশুদের নৃত্যরত দেখা যায় তা হলে ধরতে হবে, আপনার বিবাহ সমারোহ সহকারে হবে। প্রাপ্তবয়স্ক কারোকে নৃত্যপর দেখলে বুঝতে হবে, ব্যবসায় শুভ।
• স্বপ্নে আবহাওয়ার বিষয় দেখলে তা অবশ্যই শুভফলদায়ী। সূর্য বা চন্দ্রোদয়ের দৃশ্য দেখা মানে সৌভাগ্যের সূচনা। বজ্রপাতের স্বপ্নও আকস্মিক সৌভাগ্যের কথা বলে। রামধনুর স্বপ্নের অর্থ— পারিবারিক সৌভাগ্য সুনিশ্চিত। মেঘের মধ্যে তারা প্রবেশ করার স্বপ্নের মানে, সন্তানের জন্ম সমাগত।
• পাখির স্বপ্ন আসন্ন প্রেমের কথা বলে। স্বপ্নে দেখা পাখি যদি মধুর স্বরে ডাকাডাকি করে, তা হলে বুঝতে হবে আপনার সেই প্রেম সুখেরই হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code