এই ঈদে : ডিম সেমাই

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

এই ঈদে : ডিম সেমাই

Manual8 Ad Code
download-10রেসিপি :: কোরবানী ঈদ তো চলেই এলো। আর ঈদ মানেই ভিন্নধর্মী আয়োজনে দারুণ সব রেসিপি। তবে কোরবানী ঈদে মাংসের প্রাধান্যটাই বেশি। কিন্তু তারপরো সেমাই ছাড়া ঈদ ভাবাই যায় না। অনেকে আবার ঈদে দুধ সেমাই, সেমাইয়ের জর্দা, লাচ্ছা সেমাই, এমনকি ঝাল সেমাইও রান্না করে থাকেন। আর আজ বিবার্তা নিয়ে এলো ডিম সেমাই রান্নার রেসিপি। ঈদে অতিথিদের নজর কাড়বে নিশ্চিত।
উপকরণ
লাচ্ছা বা লম্বা সেমাই,
দুধ ১ কেজি ,
ডিম ১টি ,
চিনি পরিমাণ মতো,
এলাচ ও দারচিনি প্রয়োজন মতো
পরিবেশনের জন্য কিসমিস, বাদাম ও চেরি।
প্রস্তত প্রণালী
প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে ভালো মতো গরম করুন। দুধ ফুটে উঠলে আগুনের আঁচ কমিয়ে হাড়িতে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিন।
এবার হাড়ির দুধ খুব ভালোভাবে নেড়ে ডিম ভালো মতো মিশিয়ে দিন। ডিম মেশানোর পর চিনি, দারচিনি, এলাচ দিন দুধে।
সবকিছু একটু গরম হওয়ার পর সেমাই দিতে হবে। লাচ্ছা সেমাই হলে সোজা দুধের হাড়িতে ঢেলে দিন। তারপর দুধটাকে একটু ফুটিয়ে নামিয়ে ফেলুন।
আর লম্বা সেমাই হলে আগে একটি পাতিলে ঘি কিংবা সয়াবিন তেল ঢেলে একটু লাল লাল করে ভেজে নিন। এরপর ভাজা সেমাই গরম দুধের হাড়িতে ঢেলে একটু ফুটিয়ে হাড়ি নামিয়ে আনুন। ব্যস, হয়ে গেলো আপনার ডিম সেমাই।
পরিবেশনের আগে একটু ঠাণ্ডা করে ছোটো বাটিতে নিয়ে নিন। সেমাইর ওপরে কিসমিস, বাদাম, চেরি ছিটিয়ে দিয়ে মেহমানকে পরিবেশন করুন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code