পায়ের আঙুল বলে দেবে আপনি প্রকৃতির লোক!

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

পায়ের আঙুল বলে দেবে আপনি প্রকৃতির লোক!

Manual8 Ad Code

download-1লাইফ স্টাইল :: সাধারণত হাতের রেখা দেখেই জ্যোতিষরা মানুষের ভাগ্য সম্পর্কে বলে দিতে পারেন। তবে এটা জানেন কি? তারা পায়ের আঙুল দেখেও আপনার সম্পর্কে সবকিছু বলে দিতে পারে। জ্যোতিষরা এবার আপনার পায়ের আঙুলের মাপ দেখেই বলে দিতে পারবে আপনার ভাগ্য সম্পর্কে। আপনার জীবনের সুখ-দুঃখ, ও আপনার চরিত্রসহ সব।

তাহলে জেনে নেয়া যাক-

Manual5 Ad Code

বুড়ো আঙুল:যদি পায়ের বুড়ো আঙুল অন্য আঙুলের থেকে তুলনায় বড় হয়, তবে তিনি ভাগ্যবান। তিনি সৃষ্টিশীল, বুদ্ধিমান ও গভীরভাবে চিন্তাভাবনা করতে পারেন। কোনও সমস্যাকে নানাদিক থেকে বিচার করে সমাধানকের পথ খুঁজতে পারেন। আর বুড়ো আঙুল যদি একটু ছোট হয় তাহলে তিনি অনেক কাজে পারদর্শী হন।

Manual7 Ad Code

দ্বিতীয় আঙুল:বুড়ো আঙুলের পরের আঙুলটি বুঝিয়ে দেয় একজন মানুষ জীবন থেকে কী চাইছেন। সেটি বাকি সবগুলো আঙুলের থেকে বড় হলে বুঝতে হবে তিনি জীবনে যা চান তা পেয়েছেন বা পাবেন। এই ধরনের মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। দ্বিতীয় আঙুলের সঙ্গে তৃতীয় আঙুলের মধ্যে দুরত্ব বেশি হলে বুঝতে হবে তিনি খুবই আবেগপ্রবণ।

তৃতীয় আঙুল:তৃতীয় আঙুলটি যাঁদের সবচেয়ে বড় তাঁদের কর্মক্ষমতা খুব বেশি। যে কোনও কাজে উৎসাহের খামতি নেই। সব সময়ে নিখুঁত কাজ করা এঁদের পছন্দের। আঙুলটি যদি একটু ছোট হয়, তবে তিনি প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করে বাঁচেন।

Manual3 Ad Code

চতুর্থ আঙুল: পায়ের চতুর্থ আঙুলটি বলে দেয় আপনার জীবনে সম্পর্কের ভূমিকা ঠিক কতটা। এই আঙুলটি অন্যগুলির তুলনায় বড় হওয়া মানে তাঁর কাছে পরিবার সবার আগে৷ আঙুলটি একটু গুটিয়ে থাকলে তাঁদের সঙ্গীর সঙ্গে সম্পর্কে সমস্যা হতে পারে।

Manual7 Ad Code

কড়ে আঙুল: কড়ে আঙুলটি যদি বেশ লম্বা হয় তবে বুঝতে হবে তাঁর মধ্যে এখনও শিশুসুলভ হাবভাব লুকিয়ে রয়েছে৷ এঁরা খুব অস্থির প্রকৃতির হন। খুব তাড়াতাড়ি কোনও কিছুতে বিরক্ত হয়ে যান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code