শীতে নারীর ত্বকের ৭ সমস্যার সমাধান

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

শীতে নারীর ত্বকের ৭ সমস্যার সমাধান

Manual1 Ad Code

download-1লাইফস্টাইল ডেস্ক :: শীতকালের সাথে সৌন্দর্য সচেতন নারীদের এক অমিমাংসিত বিবাদ রয়েছে। কারণ এই ঋতুতেই দেখা যায় নানান ত্বকের সমস্যা। একটু সচেতন না হলে খুব কম সময়ের স্থায়িত্ব কালে এই ঋতুর আবহওয়া ত্বকের জন্য বর রকম সমস্যা সৃষ্টি করতে পারে।

দেখে নেয়া যাক শীতকালের কিছু পরিচিত সমস্যা এবং তা কী ভাবে মোকাবিলা করা যায় তার তরিকা।

Manual8 Ad Code

১। ঠোঁট ফাঁটা : শীতকালের বোধহয় সব থেকে প্রধান সমস্যা হলো ঠোঁট ফাঁটা । রাতে শোয়ার আগে ঠোঁটে ভালো করে লিপস্টিক লাগিয়ে নিন। রাতে একটা ক্রিমি লিপস্টিক লাগালে ক্ষতি তো হবেই না উল্টে লাভ হবে  লিপস্টিকের বদলে লিপ ক্রিম বা ভালো পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করতে পারেন।

Manual2 Ad Code

২। খুশকি : এই সময় মাথায় খুশকির সমস্যা অনেকটাই বেড়ে যায় । এই সমস্যা মেটাতে মাথায় নারকল তেল ম্যাসাজ করতে হবে । নারকল তেল একই সঙ্গে ময়শ্চারাইজার এবং অ্যান্টি ভাইরাল এজেন্টের কাজ করে । লেবুর রস ও লাগাতে পারেন, খুশকি নিরাময়ে।

Manual5 Ad Code

৩। চুল জট: এই সময় চুলে খুব সহজেই জট পরে। পরিস্থিতি আরো জটিল হয় স্প্লিট এন্ডস এর কারণে । তাই শীত পড়ার আগেই চুল ট্রিম করে নিন । এইসময় যতটা কম পারবেন হেয়ার কালার ব্যবহার করুন । একই সঙ্গে মাসে অন্তত দু‘বার করে হেয়ার স্পা করান ।

৪। ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করুন : বাইরে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য সাধারণ মাস্কারা সারা চোখে ছড়িয়ে পড়তে পারে । তাই এইসময় অবশ্যই ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করুন । একই সঙ্গে কালো মাস্কারার বদলে ট্রানস্পারেন্ট মাস্কারা বা খয়েরী রঙের মাস্কারা ট্রাই করুন ।

Manual4 Ad Code

৫। প্যাচি ড্রাই স্কিন : শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডার জন্য আমাদের ত্বক রুক্ষ এবং সহজেই ভঙ্গুর হয়ে যায় । এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বডি অয়েল তো লাগাবেনই । একই সঙ্গে কয়েকদিন অন্তর ত্বক এক্সফলিয়েটও করতে হবে । ভালো কোনো এক্সফ্লিয়েটিং স্ক্রাবের সাহায্যে মরা কোষ তুলে ফেলুন । দেখবেন ত্বক অনেকটাই নরম আর উজ্জ্বল দেখাবে ।

৬। নাকের লালচে ভাব মিটিয়ে ফেলুন : শীতের কারণে অনেকেরই নাকের ডগা লাল হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় । এটা কালার কারেক্টিং প্যালেটের সাহায্যে ঠিক করে নিন ।

৭। পেল স্কিন : শীতকালে আমাদের ত্বক অনেকটাই ম্লান এবং রক্তশূন্য দেখায় । এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ভালো করে মরশুমি ফল ও সব্জি বেশি করে খান । একই সঙ্গে ব্লাশারের সাহায্য নিন ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code