পর্ন দেখার তালিকায় নারীর সংখ্যা বাড়ছে

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

পর্ন দেখার তালিকায় নারীর সংখ্যা বাড়ছে

Manual2 Ad Code

porn__1479416621

Manual3 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: আজকের পর্ন দুনিয়ার পর্ন যেন এক শ্রেণির মানুষের কাছে বাড়তি চাহিদা হয়ে উঠেছে। এ তালিকায় পুরুষের পাশাপাশি নারীরাও জায়গা করে নিয়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে পৃথিবীতে পর্ন দেখার দর্শকদের তালিকায় প্রতিনিয়তই নারীর সংখ্যা বাড়ছে। নারীরা কেন পর্ন দেখার প্রতি আগ্রহী তার কিছু কারণও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।

Manual1 Ad Code

এক-তৃতীয়াংশের বেশি নারী সপ্তাহে অন্তত একবার পর্ন দেখেন, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনই চমকে ওঠার মতো তথ্য পাওয়া গেছে।

নারী বিষয়ক ফরাসী সাময়িকী মেরি ক্লেয়ার-এর জন্য আলোকচিত্রী আমান্ডা ডি ক্যাডেনেট-এর চালানো এক সমীক্ষাতে জানা গিয়েছে, ডিজিটাল যুগ পর্ন-কে আরও সহজলভ্য করেছে। সমীক্ষাতে অংশ নেওয়া তিন হাজার নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশ মহিলাই জানিয়েছেন, তারা অনলাইনে পর্ন দেখেছেন। সেই সঙ্গে প্রায় দুই-তৃতীয়াংশ নারী জানিয়েছেন, তারা পর্ন দেখতে স্মার্টফোন ব্যবহার করেন।

গবেষণাতে অংশগ্রহণকারী নারীদের ৩১ শতাংশ নারী প্রতি সপ্তাহেই পর্ন দেখেন এবং অন্য ৩০ শতাংশ মাসে কয়েকবার দেখেন বলে জানিয়েছেন। ৬৩ শতাংশ নারী অসমকামী, ৩১ শতাংশ মিশ্র ধরণের, ২৮ শতাংশ ‘হার্ড-কোর’, ২৬ শতাংশ ‘সফট-কোর’, ৪৪ শতাংশ নারী সমকামীদের আর ১৩ শতাংশ সমকামী পুরুষদের পর্ন দেখেন। ১৩ শতাংশ এখানে তালিকাবদ্ধ হয়নি। নারীদের পর্ন দেখার হার এখনও পুরুষদের তুলনায় অনেক কম বলে জানা গেছে গবেষণায়। ২০১৪ সালে করা অন্য আরেক সমীক্ষাতে দেখা যায়, ৩২.৫ শতাংশ পুরুষ দৈনিক পর্ন দেখেন, যেখানে নারীদের মধ্যে এই হার মাত্র ৩.৮ শতাংশ।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এই সমীক্ষাতে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ নারী একাকী পর্ন দেখতে পছন্দ করেন বলে জানিয়েছেন। যৌন জীবনে পর্নের ইতিবাচক প্রভাব রয়েছে- এই ধারণায় একমত পোষণ করেছেন অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি নারী। অংশগ্রহণকারীদের শতকরা ৭০ ভাগ নারীরই বয়স ছিল ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। এদের মধ্যে অধিকাংশ নারীই কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন।

Manual2 Ad Code

ক্যাডেনেট জানিয়েছেন, এই প্রকল্প পর্নের সঙ্গে নারীদের ‘সম্পর্ক’ নিয়ে গুরুত্ব দিতে চেয়েছেন তিনি। এই বিষয়টি ‘বিশালভাবে অবমূল্যায়িত’ ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “পর্ন থাকবেই, আর আমাদের এর সঙ্গে আলোচনা করা শিখতে হবে, যেহেতু আমাদের মধ্যেই যৌনতা প্রেমী মানুষ রয়েছে, যারা হয়তো দর্শক বা তা নয়, হয়তো সঙ্গী।”

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code