ত্বকের দাগ দূর করতে অ্যালোভেরা

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

ত্বকের দাগ দূর করতে অ্যালোভেরা

Manual5 Ad Code

1481276231153লাইফস্টাইল ডেস্ক :: মুখ এবং ত্বকের দাগ দূর করতে অ্যালোভেরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবেই কাজ করে। বাহ্যিকভাবে বলতে ত্বকের উপরিভাগে এর প্রয়োগ বুঝায়।

Manual7 Ad Code

অ্যালোভেরার শাস সেবন করাই অভ্যন্তরীণ ব্যবহার। ভেষজ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরার ব্যবহার পাওয়া যায় খৃীষ্টপূর্ব থেকে। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত অ্যালোভেরার অনেক গুণের কথা আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে এর ভূমিকা অনন্য। এর সঠিকভাবে এটি ব্যবহার করতে হবে তা জেনে নিই।

ত্বকের দাগ দূর করতেঃ- 
অ্যালোভেরার শাস বা জেল ত্বকের যেসব জায়গায় দাগ আছে, সেখানে সরাসরি প্রয়োগ করতে পারেন। রাতে ঘুমাবার আগে ত্বকের দাগগুলোতে জেলের মতো করে অ্যালোভেরার শাস লাগান। সকালে উঠে যে কোন ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা টনিকঃ- 
অ্যালোভেরার টনিক বানাতে হলে আপনাকে অ্যালোভেরার কচিপাতা যোগার করতে হবে। এজন্য আপনি স্থানীয় বাজার থেকে সংগ্রহ করতে পারেন, অথবা বাড়িতেই টবে লাগাতে পারেন অ্যালোভেরার চারা। শুষ্ক অঞ্চলের গাছ হওয়ায় অ্যালোভেরার তেমন যত্ন করার প্রয়োজন নেই।

Manual4 Ad Code

একটি সতেজ পাতা কেটে নিয়ে পরিস্কার করে দুইভাগ করুন। এরপর ভেতরের জেলির মতো শাসগুলো চামচ দিয়ে গ্লাসে ঢেলে নিন। এবার পানি ও চিনি মিশিয়ে তৈরি করুন অ্যালোভেরার টনিক। এই টনিক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পান করলে, প্রাকৃতিক ভাবেই পেতে পারেন দাগহীন ত্বক। ব্রণ এবং সানবার্ণ থেকেও এটি আপনাকে মুক্তি দেবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code