তেজপাতা ব্যবহারে ঝকঝকে সাদা দাঁত

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

তেজপাতা ব্যবহারে ঝকঝকে সাদা দাঁত

Manual5 Ad Code

লাইফ স্টাইল ডেস্ক :: একটি সুন্দর হাসির মূলে রয়েছে ঝকঝকে সাদা দাঁত। ধূমপান, অপরিচ্ছন্ন, ক্ষতিকারক পদার্থযুক্ত খাবার ও পানীয় ইত্যাদি বিভিন্ন কারণে দাঁত হলদেটে হতে শুরু করে। দাঁত একবার হলদেটে হওয়া শুরু করলে তা আর সহজে সাদা হয় না।

এই হলদেটে দাঁতের জন্য সম্মুখীন হতে হয় নানা বিব্রতকর পরিস্থিতির। এই দাঁত সাদা করার জন্য ব্যবহার করছেন দামী টুথপেস্ট কিংবা ছুটে যাচ্ছেন ডেন্টিস্টের কাছে। এত কিছু করেও দাঁত সাদা হচ্ছে না।

দাঁতের হলদেটে ভাব দূর করে দাঁত সাদা করা যাবে একটিমাত্র উপাদান দিয়ে। এই কাজটি করে দেবে সাধারণ তেজপাতা! অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই তেজপাতা দিয়ে পেয়ে যান ঝকঝকে সাদা দাঁত।

যা যা লাগবে :

১টি বা ২টি তেজপাতা

Manual1 Ad Code

লেবু বা কমলার খোসা গুঁড়ো

যা করবেন :

১। প্রথমে তেজপাতা মিহি করে গুঁড়ো করে নিন।

Manual7 Ad Code

২। লেবু বা কমলা খোসা রোদে শুকিয়ে তারপর গুঁড়ো করুন।

Manual4 Ad Code

৩। এবার তেজপাতা গুঁড়োর সাথে লেবু বা কমলার গুঁড়ো একসাথে মেশান। আপনি চাইলে খোসার পরিবর্তে লেবুর রস মেশাতে পারেন।

৪। তবে লেবুর রস পরিমাণে কম মেশাবেন এটি দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর।

Manual1 Ad Code

৫। এই মিশ্রণটি টুথব্রাশে লাগিয়ে দাঁত ব্রাশ করুন।

৬। এটি দিয়ে সপ্তাহে তিনবার দাঁত ব্রাশ করুন। খুব বেশি বার এটি ব্যবহার করবেন না। এতে দাঁতের ক্ষতি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code