জেনে নিন কেন মশা আপনাকেই বেশি কামড়ায়!

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

জেনে নিন কেন মশা আপনাকেই বেশি কামড়ায়!

Manual4 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: প্রায়ই অনেককে বলতে শোনা যায়, ‘আমাকেই কেন এত মশা কামড়ায়?’ অনেকে আবার মনে করে তারা এতই মিষ্টি যে মশা তাই শুধু তাদেরকেই কামড়ায়। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন যে এর পিছনেও রয়েছে বেশ কয়েকটি কারণ। এটি ঠিক যে নির্দিষ্ট কিছু মানুষদের মশা বেশি কামড়ায়। মশাদের এমন মতিগতির পিছনে দায়ী মানুষরাই। দেখে নিন কারণগুলি-

১। মশারা সাধারনত O ব্লাড গ্রুপের মানুষদের রক্তের প্রতি বেশি আকৃষ্ট হয়। তারপরেই আছে B ব্লাড গ্রুপের রক্তের অধিকারীরা। আপনার ব্লাড গ্রুপ যদি A হয় তাহলে মশার কামড় থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন।

Manual3 Ad Code

২। রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হলে মশাদের কামড় অবধারিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বাড়তে থাকে। তাই ছোতদের তুলনায় বড়দের মশা বেশি কামড়ায়। আবার অন্তঃসত্তা মহিলাদের রক্তেও কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি থাকে বলে তাদেরও বেশি মশা কামড়ায়।

Manual5 Ad Code

৩। যাদের ত্বক গরম হয় এবং ঘামের পরিমাণ বেশি হয় মশা তাদের বেশি কামড়ায়। ঘামের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, যার গন্ধেই মশারা আকৃষ্ট হয়।

Manual7 Ad Code

৪। ত্বকে স্টেরয়েড আর কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলেও একই ভাবে মশা বেশি করে কাময়ার‍্য। তবে ত্বক্ব বেশি কোলেস্টেরল মানেই এই না যে শরীরেও বেশি কোলেস্টেরল। কিন্তু ত্বকে কোলেস্টেরলের পরিমাণ বেশি হলেই মশা বেশি আকৃষ্ট হয়।

৫। যারা বেশি মাত্রায় বিয়ার খান তাদের রক্তের প্রতিও আকৃষ্ট হয় মশারা। বিশেষ করে পরীক্ষা করে দেখা গেছে বিয়ার খাওয়ার ঠিক পরেই মশারা সেই ব্যক্তিকে বেশি করে কামড়ায়। ৫০ মিটার দূর থেকে ঘামের গন্ধ পেয়ে মশারা কামড়াতে আসে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code