চুম্বনে রয়েছে প্রচুর পরিমান স্বাস্হ্য উপকারিতা

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

চুম্বনে রয়েছে প্রচুর পরিমান স্বাস্হ্য উপকারিতা

Manual1 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: মনের মানুষটিকে দেওয়া প্রথম চুম্বন এখনও ভুলতে পারেননি তো? না ভোলাটাই স্বাভাবিক৷ চুম্বন এমন একটা জিনিষ যা দুটো ঠোঁটের মতো দুটি মানুষকেও একসূত্রে বেঁধে দেয়৷ প্রিয় মানুষটিকে যদি চুমুও না খেলেন তবে আর প্রেম করে লাভ কী? চম্বুন মন ভালো রাখতে পারে সাংঘাতিক ভাবে৷ তবে জানেন কী এর কিন্তু প্রচুর স্বাস্হ্য উপকারিতাও রয়েছে।

Manual5 Ad Code

১। চুম্বন প্রচুর পরিমাণে ক্যালোরি ঝরাতে সক্ষম৷ তার মানে চুম্বন আপনার ওজন কমতে পারে একনিমেষে৷ ২০ মিনিটের কসরতে ৪০ কিলো. ক্যালোরি কমে, কিন্তু এই সমপরিমাণ ক্যালোরি আপনি কমাতে পারেন একটা চুমুতে৷

২। চুম্বন একটি বৃক্করস উৎপাদনকারী কার্যকলাপ৷ এই বৃক্করস হৃদপিন্ডকে সংকোচনে সাহায্য করে ফলে সারা শরীরে রক্তের সঞ্চালন সঠিক থাকে৷ দৌড়ালে বা বাইসাইকেল চালালে তার যে প্রভাব হৃদয়ের উপর পড়ে সেই একই প্রকার প্রভাব চুম্বনের মাধ্যমে পড়ে থাকে৷

Manual2 Ad Code

৩। চুম্বন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষন পরিমাণে উপযোগি৷ চুম্বনের মাধ্যমে যে লালারসের আদান প্রদান হয় তা শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি উৎপাদন করে৷ এই অ্যান্টিবডি গুলিই আপনাকে বিভিন্ন রোগের থেকে লড়াই করার ক্ষমতা প্রদান করে৷ চুম্বন অনেকটাই প্রতিশেধকের কাজ করে৷

Manual8 Ad Code

৪। চুম্বনের ফলে আপনি আপনার রূপ ধরে রাখতে পারবেন অনেকদিন৷ চুম্বনের জন্য মুখের তিরিশটি পেশীর প্রয়োজন পড়ে৷ এটির সাহায্যে আপনার মুখের ত্বক টানটান থাকে এবং মুখে রক্তচলাচল সঠিক পরিমাণে হয়৷ মুখের রক্তচলাচল হল সুন্দর থাকার সবচেয়ে সহজ ও সস্তা উপায়৷ এতে মুখের বলিরেখা ও দাগ দূর হয়৷

Manual7 Ad Code

৫। চুম্বনের সময় স্যালাইভার আদানপ্রদান হয়৷ এটি শরীরে প্রাকযতিক অ্যান্টি বায়োটিক টৈরি করে যা পাকস্থলীর সমস্যা ও মুত্রাশয়ের সংক্রমণ থেকে বাঁচায়৷

৬। চুম্বন মন ভালো রাখার একটি অন্যতম উপায়৷ এটি অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি করে৷ এই অক্সিটোসিন একটি অভিজাত হরমোন যা মস্তিষ্কে শান্তি অনুভুতি প্রচার করে৷ তাই মানসিক চাপ বা অবসাদ কমাতে এটি সর্বাধিক গ্রহণযোগ্য৷

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code