খুশকি পড়ে যাচ্ছে চুল? সমাধান পেঁয়াজ, জেনে নিন ব্যবহার

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

খুশকি পড়ে যাচ্ছে চুল? সমাধান পেঁয়াজ, জেনে নিন ব্যবহার

Manual4 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: খুশকি, দুশ্চিন্তাসহ বিভিন্ন কারণে চুল পড়ে যেতে পারে। অনেক সময় সঠিক যত্নের অভাবেও অকালে ঝরে যায় চুল। নিয়মিত চুল পড়তে থাকলে চুলের গোছা কমতে শুরু করে। এই সমস্যার সমাধান কিন্তু রয়েছে আপনার হাতের কাছেই!

চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুলের বৃদ্ধি বাড়াতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয় চুল পরিচর্যাতেও রয়েছে পেয়াজের ভূমিকা। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস-

পেঁয়াজের রস :: পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। গ্রিন্ড করে রসটুকু সংগ্রহ করুন। মাথার তালুতে ঘষে ঘষে লাগান রস। কিছুক্ষণ পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার এভাবে পেঁয়াজের রস ব্যবহার করলে চুল হবে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল।

পেঁয়াজের রস ও মধু :: একটি পেঁয়াজের রস করে ১ টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে চুলে ও মাথার তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

Manual5 Ad Code

পেঁয়াজের রস ও নারিকেল তেল :: পেঁয়াজের রসের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার লাগান।

Manual1 Ad Code

পেঁয়াজের রস ও লেবুর রস :: পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এটি ঝলমলে করবে চুল। পাশাপাশি চুলের গোড়া শক্ত করবে।

Manual7 Ad Code

পেঁয়াজের রস ও গরম তেল :: চুলের বৃদ্ধি বাড়াতে গরম তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ম্যাসাজ করুন মাথার তালুতে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code