কোন ৫ প্রকার পুরুষকে বিয়ে করা উচিত নয়

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৭

কোন ৫ প্রকার পুরুষকে বিয়ে করা উচিত নয়

Manual3 Ad Code

লাইফস্টাইল ডেস্ক :: সারা জীবনের সঙ্গি হিসেবে যে পুরুষটিকে নির্বাচন করতে যাচ্ছি সে কেমন হবে তা নিয়ে চিন্তিত থাকেন প্রায় সব মেয়েই। কোন ধরণের পুরুষ স্বামী হিসেবে ভালো হবে তা আগে থেকে অনুমান করাও বেশ জটিল। তবে কতগুলি লক্ষণ দেখে পুরুষদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা করা যায়। তাদের সঙ্গে দাম্পত্য জীবন কাটালে তা কেমন হতে পারে সেটাও অনুমান করা যেতে পারে। বিভিন্ন দিক বিশ্লেষণ করে পাঁচ প্রকারের পুরুষদের বিয়ে করতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা-

Manual4 Ad Code

১. দাম্পত্য জীবনের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এক শ্রেণির পুরুষ। খুব সরল মাটির মানুষ হলেই এই ধরণের ছেলেদের সঙ্গে সংসার করা সম্ভব। আধুনিক বা প্রগতিশীল মহিলাদের এদের থেকে দুরে থাকাই শ্রেয়।

২. মায়ের আঁচলের তলায় থাকা ছেলেদের মধ্যে পুরুষ সুলভ ব্যক্তিত্ব থাকে না। অনেক সময় মায়ের অন্যায় আচরণ সহ্য করে স্ত্রীর বিরুদ্ধাচরণ করে। এই প্রকার ছেলেদের ক্ষেত্রে আবার উলটোটাও করার প্রবণতা থাকে। বিয়ের পর মা-এর সঙ্গে বিরোধ করে স্ত্রীর প্রতি অতিমাত্রায় দুর্বল হয়ে যায়। এটাও সুস্থ সংসারে কাম্য নয়।

Manual6 Ad Code

৩. আমি সব জানি, আমি সব বুঝি। সব বিষয়ে আমার সমান দক্ষতা। এই মানসিকতার ছেলেরা নিজেদের মতামতকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। অন্যের মতের কোনও গুরুত্বই থাকে না এদের। এই ধরণের ছেলেরা স্বামী হিসেবে সুখকর হয় না।

Manual3 Ad Code

৪. অতিরিক্ত আত্মকেন্দ্রিক ছেলেরা স্বামী হিসেবে খুব খারাপ হয়। তাদের মধ্যে সব সময় নিজেকে সকলের কাছে জাহির করার প্রবণতা থাকে। যার ফলে স্বামী হিসেবে নিজের গুণাগুণ সর্বত্র ফলাও করে প্রচার করতে থাকে। যা একসময় প্রবল বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

Manual3 Ad Code

৫. শেষের কারণটা খুব গুরুত্বপূর্ণ। বহুল প্রচলিত একটা কথা রয়েছে যে খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি থাকে। কথাটির মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। নানা গবেষণায় এই প্রবাদটির সত্যতা প্রমাণিত হয়েছে। মেয়েদের ধারণা থাকে যে পরে ছেলেটির পরিবর্তন হবে। নিজগুণে পুরুষ সঙ্গীর মধ্যে বদল আনবেন বলেও মনে করেন অনেক মেয়ে। কিন্তু এই ভাবনা মেয়েদের একটি বিরাট ভুল। যার খেসারত দিতে হয় দাম্পত্য জীবনে। এই প্রকারের ছেলেরা কখনোই ভালো হয় না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code