প্রেমিকার মন পেতে মেনে চলুন এই ১০ টিপস

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭

প্রেমিকার মন পেতে মেনে চলুন এই ১০ টিপস

Manual1 Ad Code

শুধু ভালোবাসলেই হয়না। থাকতে হয় ভালবাসার বহিঃপ্রকাশ। তাই ভালোবাসার মানুষটিকে এমন কিছু বলুন জাতে তাঁর মনটাও ভরে উঠে ভালোবাসায়।

১। ‘চোখে চোখে কথা বল’, হ্যাঁ, চোখের চাউনিতেই ফুটে ওঠে প্রেম। চোখে চোখে লুকোচুরি খেলা খুবই পছন্দ মেয়েদের। তাই প্রেমিকার মন পেতে গেলে বলতে হবে, ‘‘তোমার চোখ থেকে আমি চোখ সরাতেই পারছি না।

Manual5 Ad Code

২। ‘আজ আমরা এক সঙ্গে খাব’- এই একটি কথাতেই বাজিমাত করে দিতে পারেন যে কোনও পুরুষ। বিশ্বাস হল না? বলেই দেখুন না!

৩। প্রেমিকার মান ভাঙাতে চান? শুধু বলুন, ‘তুমি যখন চাইবে আমি তোমার পাশে থাকব।’ কাজ হবে ম্যাজিকের মতো।

Manual2 Ad Code

৪। প্রেমিক হোক বা স্বামী, ভালোবাসার মানুষের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে পছন্দ করেন সব মেয়েরাই। তাই মেয়েদের মন পেতে গেলে এই কথাটা তো অবশ্যই বলতে হবে-‘এই সুন্দর পোশাকে দেখে শুধু তোমার কথাই মনে হল। তোমাকেই এই সাজে সবচেয়ে বেশি মানাবে।’

৫। মেয়েরা স্বভাবতই আত্মাভিমানী হয়। নিজের পছন্দের পুরুষের জীবনে তাদের গুরুত্ব কতটা সেটা বুঝতে চায় সব মেয়েই। তাই প্রেমিকার মন পেতে গেলে বলতে ভুলবেন না, ‘তুমি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে ছাড়া আমার চলবে না।’

Manual4 Ad Code

৬। ‘আজকের চা’টা কিন্তু আমিই বানাবো!’ একবার বলেই দেখুন না। প্রেমিকা হোক বা স্ত্রী একেবারে গলে জল।

Manual7 Ad Code

৭। সবে প্রেম শুরু করেছেন যাঁরা তাঁদের জন্য ভাল টিপস্। বলুন, ‘আমার ডান্স পার্টনার হবে?’ নাচতে না জানলেও কাছাকাছি আসার সুযোগ তো পাবেন।

৮। মতের মিল হচ্ছে না, বার বার ঝগড়া হচ্ছে মনের মানুষের সঙ্গে? কোনও চিন্তা নেই। প্রেমিকাকে বলুন, ‘তোমার সঙ্গে সব ব্যাপারে একমত না হলেও, তোমাকে ভালবাসি। তোমাকে সম্মান করি।’ কেল্লাফতে!

৯। নিজের প্রেমিকা বা স্ত্রীর কাজের প্রশংসা করুন। বলুন, ‘তুমি খুব ভাল কাজ করছ। আমি তোমার জন্য গর্বিত।’ পছন্দের পুরুষের থেকে মেয়েরা সম্মান প্রত্যাশা করে। দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে।

১০। ভালবাসার মানুষকে বদলানোর চেষ্টা করবেন না। হিতে বিপরীত হবে। প্রেমিকার হাত ধরে বলুন, ‘যেমন আছো তেমনই থাকো। এ ভাবেই তোমাকে সারাজীবন ভালোবাসব।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code