পুরুষের প্রেমভাগ্য লুকিয়ে রয়েছে আঙুলে!

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭

পুরুষের প্রেমভাগ্য লুকিয়ে রয়েছে আঙুলে!

Manual8 Ad Code

যুক্তিবাদীরা জ্যোতিষবিদ্যা না মানলেও অনেক মানুষই হস্তরেখায় বিশ্বাস করে। কিন্তু যদি বিজ্ঞানীরা বলেন, মানুষের ভাগ্য লুকিয়ে রয়েছে তার হাতে, তা হলে খানিক থমকাতে হয় বই কি।

হাতের রেখায় না হলেও, হাতের আঙুলে নাকি লুকিয়ে রয়েছে পুরুষের প্রেমভাগ্য। অর্থাৎ কোনও পুরুষ নারীর কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠবেন, তা নির্ধারণ করে তাঁর হাতের আঙুলের বিশেষ গড়ন। এমনটাই জানিয়েছেন পোল্যান্ডের জাগিয়েল্লোনিয়ান ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজের বিজ্ঞানীরা। তাঁদের মতে, যদি কোনও পুরুষের অনামিকা তাঁর মধ্যমার চাইতে বড় হয়, তা হলে তাঁর নারীভাগ্য সাংঘাতিক। তিনি নাকি অন্যান্য পুরুষের চাইতে অনেক বেশি পরিমাণে মহিলাদের আকর্ষণ করতে সমর্থ।

Manual5 Ad Code

বিজ্ঞানীদের গবেষণায় যা জানা গিয়েছে, তা হল এই— মাতৃজঠরে থাকাকালীন যদি পুরুষ ভ্রূণের অতিরিক্ত মাত্রায় টেস্টোস্টেরোন হরমোনের ক্ষরণ ঘটে, তাহলে তার অনামিকা মধ্যমার চাইতে বড় হয়। এই হরমোনই পুরুষের প্রেম ও যৌনতার নির্ধারক-নির্ণায়ক। এই হরমোনই পুরুষকে ‘পুরুষালি’ করে তোলে। ফলে নারী আকর্ষণের অতিরিক্ত ক্ষমতা তাঁদের বাই ডিফল্ট থেকে যায়।

Manual8 Ad Code

৫০ জন তরুণের উপরে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে তাঁরা এসেছেন। দীর্ঘতর অনামিকার পুরুষ নাকি সুস্তনী ও ক্ষীণকটি মেয়েদের প্রত্যক্ষ আকর্ষণ করেন এবং উলটোটা। কারণ এমন গড়নের মেয়েরা অধিক উর্বরাশক্তিসম্পন্না হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, এই তথ্য জানিয়ছেন গবেষক দলের মুখপাত্র বেরেনিকা কুনা। তাঁর কথায়, নারী-পুরুষের চাহনি ট্র্যাক করে তাঁরা দেখেছেন, পুরুষ মেয়েদের কোমর ও বুকের দিকেই বেশি তাকায়। কারণ ওইখানেই প্রজননের আদি চিহ্ন লুকিয়ে রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code