সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮
সারাদেশে জেকে বসেছে শীত। শীতের প্রকোপে জুবুথুবু মানুষ। সর্বনিম্ন তাপমাত্রায় ৬৮ বছরের রেকর্ড ভঙ্গ হয়ে গেছে এবার। সোমবার তেঁতুলিয়ায় ২.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে রেকর্ডটি ছিল সিলেটে, ২.৭ ডিগ্রি।
এদিকে শীতের সময় হলে অবশ্যই শীত লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কি মনে হয়েছে- ‘ভাত খাওয়ার পর আপনার কাছে শীতটা যেন একটু বেশিই লাগছে।’ হয়তো মনে হয়েছে, কিন্তু সেভাবে বিষয়টা খেয়াল করেননি। আবার যাদের মনে হয়েছে- তারা এর কারণ বের করতে পারেননি।
এই শীতের সময় অনেকেতো বলেই ফেলেন, ‘ভাত খাওয়া শেষ, এখন শীতটা যা লাগবে না!’
কিন্তু এর কি কারণ? কেন ভাত খাওয়ার পর এই শীতটা বেশি লাগে?
এই শীত লাগার বিজ্ঞানসম্মত কিছু কারণ আছে। যা তুলে ধরা হয়েছে নিউ হেলথ এডভাইজর এর এক প্রতিবেদনে।
ভাত খাওয়ার পর শীত লাগার কারণ:
আপনি যখন খাওয়া শুরু করেন তখন আপনার শরীরের ভেতর একটা প্রক্রিয়া চলতে থাকে। আপনার মেটাবলিজম পাওয়ার কাজ করে। এতে করে আপনার শরীর উষ্ণ থাকে। খাওয়া শেষ হওয়ার সাথে সাথে তা স্থির হয়ে যায় এবং শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া কমে যাওয়ায় আগের তুলনায় শীত বেশি অনুভূত হয়।
আরেকটি কারণ হচ্ছে কার্বোহাইড্রেট গ্রহণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ভাতের মধ্যে কার্বোহাইড্রেড থাকায় তা শরীরকে তাৎক্ষণিক উষ্ণতা দেয় এবং খাওয়া শেষ হওয়ার সাথে সাথে পূর্বের তুলনায় বেশি শীত লাগে।
আর আপনি যদি গরম ভাত খান তবে শীত আরো বেশি লাগবে কারণ আপনি হঠাৎ করেই আপনার চারপাশের তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রার কিছু গ্রহণ করছেন। তা শেষ হয়ে গেলে আপনার শীত আরও বেশি বেড়ে যায়। যেমনটি হয় শীতের রাতে আগুন পোহানোর পর।
তাই এখন থেকে ভাত খাওয়ার পর শরীরে হঠাৎ শীত অনূভুত হলে ঘাবড়ে যাবেন না।
Design and developed by ওয়েব হোম বিডি