ফ্যাট কমাতে সহায়তা করে হলুদ-দুধ

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮

ফ্যাট কমাতে সহায়তা করে হলুদ-দুধ

Manual3 Ad Code

দুধে হলুদ মেশিয়ে নিয়মিত খেলে নানা ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় যে সর্দি -কাশি হয় তা থেকে বাঁচাতে সাহায্য করে এই খাবারটি। কিন্তু হলুদ-দুধের আরো একটি গুন হয়তো সবার অজানা। তা হলো ওজন কমানোর গুণ। হলুদ দুধ সহায়তা করে দ্রুত ওজন কমাতে। আসুন জেনে নেই হলুদ দুধের কার্যকারিতা-

Manual2 Ad Code

ডায়েটারি ফাইবার : হলুদে ডায়েটারি ফাইবার আছে যা ওজন বৃদ্ধি ব্যাহত করে এবং ফ্যাট কমাতে সহায়তা করে। আর দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে হলুদের কার্যকারিতা আরও বেড়ে যায়।

Manual1 Ad Code

প্রোটিনের উৎস : ওজন কমাতে হলে শরীরে পর্যাপ্ত প্রোটিন সরবরাহ করা উচিত। দুধে প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম আছে। তাই ওজন কমানোর প্রক্রিয়ায় শরীরের মাংসপেশি এবং হাড় সুস্থ রাখার জন্য দুধ খাওয়া জরুরি।

ফ্যাট জমতে দেয় না : হলুদে আছে সারকিউমিন যা অ্যাডিপোজ টিস্যুকে ফ্যাট আহরণ করতে দেয় না। ফলে নিয়মিত হলুদ দুধ পান করলে শরীরে মেদ জমতে পারে না।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code