শুধু স্বাদ নয়, ত্বক ও চুলের জন্য উপকারী ঘি

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

শুধু স্বাদ নয়, ত্বক ও চুলের জন্য উপকারী ঘি

Manual4 Ad Code

গরম ভাতে এক চামচ ঘি। এরপর আর কিছু দরকার নেই। তবে ঘিয়ের যে কত উপকারিতা, সেটা অনেকেই জানেন না। ঘি যতটা খাবারের স্বাদ বাড়ায়, ততটাই উপকারী ত্বক এবং চুলের জন্যও। চুল বা ত্বকের উপকারিতার জন্য ঘি কীভাবে কাজে লাগে, সেটি তাহলে জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদন থেকে-

১) আমাদের সকলের অল্পবিস্তর ঠোঁট ফাটে। এই ঠোঁটকে আরও নরম এবং গোলাপি রাখতে ঘিয়ের জুড়ি মেলা ভার। অল্প একটু ঘি নিয়ে ঠোঁটে লাগিয়ে হালকা হাতে ঘষুন। তারপর ম্যাজিক দেখুন।

Manual7 Ad Code

২) ঠোঁটের মতো চুলের সৌন্দর্য বাড়াতেও ঘি দারুণ উপকারী। চুলকে আরও চকচকে এবং নরম রাখে ঘি। এক চামচ নারকেল তেলের সঙ্গে ২ চামচ ঘি নিয়ে চুল এবং স্কাল্পে ভালো করে লাগান। ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩) চোখের নিচের কালি দূর করতে অনেক কিছুই করি আমরা। তাহলে এবার এক ফোঁটা ঘি নিয়ে চোখের চারপাশে ম্যাসেজ করুন। সারারাত রেখে সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Manual3 Ad Code

৪) প্রত্যেকদিন স্কাল্পে ঘি ম্যাসেজ করলে মাথায় রক্ত চলাচল ভালো হয় এবং চুল বাড়তে সাহায্য করে।

Manual7 Ad Code

৫) ত্বকের জন্যও দারুণ উপযোগী ঘি। দু’চামচ ঘি হালকা গরম করে ভালো করে তাতে অল্প পানি মেশান। তারপর সেই মিশ্রণ সারা গায়ে এবং মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code